চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে টেলিপ্যাবের শ্রদ্ধা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০০ অপরাহ্ণ ১৫, জুলাই ২০২৪
বিনোদন
A A
টেলিপ্যাবের সদস্যরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব)-এর নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির নেতারা।

সোমবার (১৫ জুলাই) সকাল ১১টায় টেলিপ্যাবের সিনিয়র সভাপতি রোকেয়া প্রাচী ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন দোদুল’র নেতৃত্বে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেনি নতুন সভাপতি আরশাদ আদনান।

এসময় রোকেয়া প্রাচী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণে আমরা বাংলাদেশ পেয়েছি। তিনি না থাকলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে আমাদের কার্যক্রম এবং সংস্কৃতি চর্চা শুরু করতে যাচ্ছি। আমাদের সভাপতির স্বপ্ন টেলিপ্যাবকে সুন্দর করে সাজানো। যা কিছু পেছনে আছে তা ফেলে সুন্দর একটি ভবিষ্যত তৈরি করতে চাই আমাদের কমিটির মাধ্যমে। সবাইকে নিয়ে আমরা একসঙ্গে এগিয়ে যেতে চাই।’

যোগ করে তিনি আরও বলেন, ‘আমাদের টেলিপ্যাব সভাপতির হাত ধরেই পুনরায় চলচ্চিত্রে সুদিন ফিরে এসেছে। তাই বলতে পারি টিভি নাটক প্রযোজকদেরও সুদিন ফিরবে। প্রাক্তন সভাপতি ও সাধারণ সম্পাদক আমাদের নতুন কমিটিতে রয়েছে। এবার স্বপ্ন পূরণ হবে এ কথা বলা যায়।’

সাজ্জাদ হোসেন দোদুল বলেন, ‘বঙ্গবন্ধু না হলে আমরা মানচিত্র পেতাম না। পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। বিগত বছরে টেলিপ্যাবে যা হয়নি এই দুই বছর তা হবে। দীর্ঘ সময় ধরে বেশ কিছু প্রযোজকের টাকা বকেয়া রয়েছে। তাদের চিঠি দেব। মোট কথা আমরা প্রযোজকদের স্বার্থরক্ষায় কাজ করব।’

এ সময় উপস্থিত ছিলেন ২০২৪-২৬ মেয়াদের সহ-সভাপতি মীর ফকরুদ্দিন ছোটন, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল আলম বাবলু, সাংগঠনিক সম্পাদক অনন্য ইমন, অর্থ সম্পাদক সঞ্জিদ সরকার, দপ্তর সম্পাদক ফারুক মাহমুদ, প্রচার ও প্রকাশনা মাসুদ করীম সুজন ও আইন বিষয়ক সম্পাদক মোখলেসুর রহমান। নির্বাহী সদস্য মনোয়ার পাঠান, সাজু মুনতাসির, রাজু আলীম, জাহাঙ্গীর হোসেন বাবর ও আইনুল ইসলাম চঞ্চল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছোটপর্দাটেলিপ্যাবটেলিভিশননাটকপ্রডিউসারলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

কেন ডাস্টবিনের সাথে হাসপাতালটির তুলনা করলেন নায়াব ইউসুফ

আগস্ট ৭, ২০২৬

মেসির পরের কোপায় খেলা বিষয়ে আগেভাগেই ‘মুখ খুলল’ আর্জেন্টিনা

আগস্ট ৭, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না: রণধীর জয়সওয়াল

আগস্ট ৭, ২০২৬

ঘুষের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গোপনে কর্মস্থল ছাড়লেন বন কর্মকর্তা

আগস্ট ৭, ২০২৬

এআই কি সত্যিই ‘ভাবে’ বা ‘বোঝে’? সতর্ক থাকার পরামর্শ গবেষকদের

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT