চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ রাসেলকে নিয়ে টেলিছবি নির্মাণের উদ্যোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১২ অপরাহ্ণ ০৮, মার্চ ২০২৪
বিনোদন
A A
শেখ রাসেল স্মরণে অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ছবি ধারণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদরের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের শেষ আকুতি ছিল ‘আমি মায়ের কাছে যাবো’। ১৯৭৫-এর ১৫ আগস্ট ইতিহাসের যে বর্বরতম রাতে বঙ্গবন্ধুসহ তার পুরো পরিবার (দুই কন্যা ব্যতিত) ও নিকট আত্মীয়দের হত্যা করা হয়। সেই পুরো হত্যাযজ্ঞ শেখ রাসেল নিজ চোখে দেখেছিলেন লুকিয়ে থেকে। একে একে বাবা, মা, বড় দুই ভাই, ভাবীসহ আত্মীয়-স্বজনের মৃত্যুর আর্তনাদ শুনেছিলেন তিনি। বঙ্গবন্ধুর পরিবারের মধ্যে সবশেষে ঘাতকদের শিকার হন শেখ রাসেল। তাকে হত্যার আগে রাসেলের শেষ দুটি বক্তব্য ছিল ‘আমি মায়ের কাছে যাবো’ আর ‘আমাকে হাসু আপার কাছে দিয়ে আসো’।

এই গল্প ইতিহাসের পাতায় থাকলেও ভিজ্যুয়ালে প্রথমবারের মতো নির্মাণের উদ্যোগ নিয়েছেন নাট্যকার সহিদ রাহমান। এবার সেই গল্প তিনি আরও বৃহৎ পরিসরে নির্মাণ করতে যাচ্ছেন। টেলিছবির নামকরণও করা হয়েছে ‘আমি মায়ের কাছে যাবো’।

সম্প্রতি অফিসার্স ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে টেলিছবিটির চুক্তিপত্র স্বাক্ষর ও পোস্টার উদ্বোধন করা হয়। এ সময় নাট্যকার সহিদ রাহমানসহ উপস্থিত ছিলেন টেলিছবির নির্মাতা হাসান রেজাউল, ক্রিয়েটিভ ডিরেক্টর প্রসূন রহমান, শেখ রাসেল চরিত্রে অভিনয় করতে যাওয়া শিশুশিল্পী দিহান, বঙ্গমাতা চরিত্রের শিল্পী জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি, শেখ কামাল চরিত্রের অভিনেতা ক্রিশ্চিয়ানো তন্ময়, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, দৈনিক শুভ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক সরওয়ার হোসেন। সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

সহিদ রাহমান জানান, টেলিছবিটির শুটিং শুরু হবে আগামী ১০ মে। যেহেতু ১৬ জুন ছবিটির প্রিমিয়ার শো হবে ভারতের কলকাতা ও দিল্লীতে, তাই তার আগেই সব কাজ শেষ হয়ে যাবে। এরপর ঢাকাতেও বেশ আড়ম্বরের সঙ্গে ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে।

কেমন ছিল রাসেলের জীবনের ১০টি বছর? তার জীবন প্রবাহের সময়গুলো ফিরে দেখা আর সৃজনশীল আবহে পূণ:নির্মানের চেষ্টা থাকবে ‘আমি মায়ের কাছে যাবো’ নামের এই ৯০ মিনিটের টেলিছবিতে। ফ্রেম ফ্যাক্টরি নিবেদিত সহিদ রাহমানের ‘মহামানবের দেশে’ উপন্যাস অবলম্বনে নির্মিত এই টেলিছবির ধরন হবে জীবনালেখ্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেলিছবিশেখ রাসেল
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘুষের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গোপনে কর্মস্থল ছাড়লেন বন কর্মকর্তা

আগস্ট ৭, ২০২৬

এআই কি সত্যিই ‘ভাবে’ বা ‘বোঝে’? সতর্ক থাকার পরামর্শ গবেষকদের

আগস্ট ৭, ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে ঘরে ও বাইরে করণীয়

আগস্ট ৭, ২০২৬
ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণে ডা. শফিকুর রহমান এমপি

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকার দেরি করছে কেন, জামায়াত আমিরের প্রশ্ন

আগস্ট ৭, ২০২৬

জেনে নিন রাষ্ট্রপতি নির্বাচনের আদ্যোপান্ত

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT