চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে চ্যানেল আইয়ে অমির ‘ফিমেল ৩’ ও ‘কিডনি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৮ অপরাহ্ণ ১৪, জুন ২০২৩
বিনোদন
A A

প্রতি উৎসবে শত শত নাটক/টেলিছবি প্রচারিত হলেও হাতে গোনা পাঁচ থেকে সাতটি কাজ আলোচিত হয় এবং প্রশংসা অর্জন করেন। এসবের মধ্যে প্রথমসারিতে থাকে নির্মাতা কাজল আরেফিন অমির এক বা একাধিক নির্মিত কন্টেন্ট। আসন্ন ঈদেও ঘটতে পারে এমনটাই!

কারণ ঈদুল আযহা টার্গেট করে ‘ফিমেল ৩’ এবং ‘কিডনি’ নামে দুটি টেলিছবি নিয়ে আসছেন তারকা নির্মাতা অমি। দুটিই প্রচারিত হবে চ্যানেল আই এর পর্দায়!

নির্মাতা কাজল আরেফিন অমি জানান, দুটি ভিন্ন কনসেপ্টে ইতোমধ্যে টেলিছবি দুটির শুটিং তিনি শেষ করেছেন। বর্তমানে পোস্ট প্রডাকশনের কাজ চলছে। নির্মাতার বিশ্বাস, বরাবরের মত তার কাজ দুটি দর্শক উপভোগ করবেন। তার কথা, দুটি কাজই জোশ! দর্শকরা ভরপুর বিনোদন পাবেন।

এর আগে ‘ফিমেল’ এবং ‘ফিমেল ২’ বানিয়েছিলেন অমি। দুই কিস্তিই তুমুলভাবে জনপ্রিয়তা পায়। দর্শকদের বিশেষ অনুরোধে এবার ‘ফিমেল ৩’ বানালেন ব্যাচেলর পয়েন্ট-খ্যাত এই নির্মাতা। বিশেষ করে এতে অভিনয় করা এতিম আকবর, কুত্তা মিজান, ড্যান্স শাহ্‌ আলম, বডি সোহেল, লাবু কমিশনার প্রতিটি চরিত্র আলোচিত হয়।

অমি বলেন, নিজের কাছে ভালো না লাগলে সেই কাজ করি না। অনেক কাজ আছে দর্শক চেয়েছে কিন্তু আমার কাছে ভালো লাগেনি, তাই করিনি। এবারের গল্প নিয়ে আমি কনভিন্সড। এজন্য কাজটি করলাম।সিক্যুয়াল বানালে অনেকটা রিস্ক নিতে হয়, কিন্তু আমি কাজগুলো এনজয় করি।

গত ঈদে ‘বিদেশ’ বানিয়ে ভূয়সী প্রশংসা পান অমি। অবৈধ পথে বিদেশ যাওয়ার কুফল তুলে এনে তিনি দর্শকদের কাঁদিয়ে ছাড়েন! এবার ‘কিডনি’  কনসেপ্ট নিয়ে কাজ করলেন। তিনি জানালেন, নাম কিডনি হলেও ভরপুর কমেডি থাকবে। অমি আরও বলেন, আমাদের এমনও প্রত্যন্ত গ্রামাঞ্চল আছে, যেখানকার মানুষরা অতি সহজসরল। তাদের ভুল বুঝিয়ে একটি চক্র কিডনি কেনাবেচা করে। সেইসব সত্য ঘটনার ছায়া অবলম্বনে বানিয়েছি ‘কিডনি’।

Reneta

দুটি টেলিছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ব্যাচেলর পয়েন্ট-এর শিল্পীরা। চ্যানেল আই কর্তৃপক্ষ জানায়, ‘কিডনি’ ঈদের দিন দুপুর ২টা ৩০ মিনিটে এবং ‘ফিমেল ৩’ ঈদের চতুর্থদিন দুপুর ২টা ৩০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে।

পরিচালক অমি বলেন, চ্যানেল আইতে প্রচারের পর ঈদের দিন সন্ধ্যায় ক্লাব ইলিভেন ইউটিউবে যাবে ‘কিডনি’ এবং ঈদের চতুর্থদিন সন্ধ্যায় বঙ্গ ইউটিউবে যাবে ‘ফিমেল ৩’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাজল আরেফিন অমিকিডনিচ্যানেল আইফিমেল ৩ব্যাচেলর পয়েন্টলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে ৫ জন দগ্ধ

জুন ১১, ২০২৬
ছবি: এআই

গৃহস্থালি যন্ত্রপাতি শিল্পে কাঁচামাল শুল্ক প্রত্যাহার

জুন ১১, ২০২৬

বিশ্বকাপের উদ্বোধনী রাত: কখন বসবেন টিভির সামনে

জুন ১১, ২০২৬

যাদের নিয়ে অজিদের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে খেলবে বাংলাদেশ

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের ইতিহাসে বৃহৎ শিক্ষা বাজেট ঘোষণা

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT