চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, উত্তরাঞ্চলে পানিবন্দী কয়েক হাজার পরিবার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৩ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বন্যার কারণে উত্তরাঞ্চলে পানি প্রবাহ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপৎসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি। এছাড়া ধরলা, ব্রহ্মপুত্র ও দুধকুমারসহ উত্তরাঞ্চলের বিভিন্ন নদ-নদীর পানি বেড়ে কুড়িগ্রাম ও লালমনিরহাটের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার।

আজ ১৪ আগস্ট বৃহস্পতিবার বেলা ১২টায় ডালিয়ায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এছাড়া কয়েক দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র ও দুধকুমার নদ-নদীর পানি বেড়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার বাসসকে জানান, ভারী বর্ষণ ও উজানের ঢলে তিস্তার পানি বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারাজের সব ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কায় সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। ঝুঁকিপূর্ণ বাঁধ সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

Banglabid

কুড়িগ্রামে পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদের পানি বেড়ে বিপৎসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দুধকুমারের পানিতে নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলার নদী তীরবর্তী ১৮টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ডুবে গেছে রোপা আমন, আমন বীজতলা, পাট ও বিভিন্ন মৌসুমী ফসল।

লালমনিরহাটে ৪ উপজেলায় ৯ ইউনিয়নের ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। ক্ষতির মুখে পড়েছে রোপা আমন ও সবজি ফসল। গরু-ছাগল, হাঁস-মুরগিসহ গবাদিপশু ও আসবাবপত্র রক্ষায় চরম বিপাকে পড়েছেন এসব এলাকার মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তিস্তার পানিবিপৎসীমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রিমিয়ার লিগ: হলুদ কার্ড-কর্নার পর্যবেক্ষণেও ভিএআর?

পরবর্তী

অবসর ভেঙে সিনেমায় ফিরলেন ড্যানিয়েল ডে-লুইস

পরবর্তী
ড্যানিয়েল ডে-লুইস সিনেমার শুটিংয়ে ব্যস্ত, চরিত্রে গভীর মনোযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

অবসর ভেঙে সিনেমায় ফিরলেন ড্যানিয়েল ডে-লুইস

বাংলাদেশের রাজনীতির নেতাদের ছবি, রাজনৈতিক আলোচনা ও সমালোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বিশেষ দিন নয়, বাবাকে প্রতিদিন মিস করি’

সর্বশেষ

১০০ মিটারের দৌড় ৯ দশমিক তিন নয় সেকেন্ডে শেষ করে চীনা রোবট

আগস্ট ২৩, ২০২৬

রোহিঙ্গা প্রত্যাবাসনে তথ্যভিত্তিক যাচাই প্রক্রিয়া শুরুর আহ্বান

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসে সেরা পারফর্মারদের পাঠানোর নির্দেশনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

গ্যাস সংকট: কমছে না গাড়ির দীর্ঘ সারি

আগস্ট ২৩, ২০২৬

হিজাব পরার বাধ্যবাধকতার প্রচেষ্টাকে উপেক্ষা করছেন ইরানি নারীরা

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT