চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭১ এর অজানা ঘটনা নিয়ে টেলিছবি ‘শ্বাপদ’, বাজেট ১৮ লাখ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪২ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A

তিন থেকে চার লাখ টাকা বাজেটের মধ্যে বেশীরভাগ নাটক-টেলিফিল্ম নির্মিত হয়। বিশেষ নির্মাণের ক্ষেত্রে পরিচালকরা পেয়ে থাকেন সর্বোচ্চ ছয় থেকে আট লাখ টাকা! তবে বিজয় দিবসে ‘শ্বাপদ’ টেলিফিল্মটি নির্মাণ করতে খরচ হয়েছে ১৮ লাখ টাকা! 

এর প্রযোজক পিকলু চৌধুরী চ্যানেল আই অনলাইনকে এমনটা জানিয়ে বলেন, ১৩ লাখ টাকার মতো বাজেট ধরেছিলাম। কিন্তু সৈয়দপুরে চারদিন শুটিং করার পর মনে হয়েছে পোস্ট প্রোডাকশনের খরচ দিয়ে ১৮ লাখ টাকার বেশী ব্যয় হবে।

১৯৭১ সালে পাকিস্তানি সেনারা কোনো এক রাতে গণহত্যার পর ট্রেন ভর্তি করে লাশ নিয়ে গুম করে। এমন সত্য ঘটনাকে পর্দায় তুলে আনতে টেলিফিল্মটি নির্মাণের উদ্যোগ নিয়েছেন প্রযোজক পিকলু চৌধুরী। তিনি বলেন, এই গল্পটাকে সঠিকভাবে তুলে আনতে হলে বাজেটে কোনো ছাড় দেয়া যায়নি। সঠিক বাজেট পেলে ভালো প্রোডাকশন সম্ভব, সেটা ‘শ্বাপদ’ দেখলে বোঝা যাবে।

এটি রচনা করেছেন মাসুম শাহরিয়ার, পরিচালনা করেছেন গোলাম মুক্তাদির। অভিনয় করেছেন তারিক আনাম খান, শম্পা রেজা, শতাব্দী ওয়াদুদ, এফ এস নাঈম, শবনম ফারিয়া, আবুল কালাম আজাদ সেতু, রওনক রিপন প্রমুখ।

চলন্ত ট্রেন সৈয়দপুর থেকে পার্বতীপুর যাতায়াতে শুটিং হয়েছে। স্থানীয় কয়েক শতাধিক থিয়েটারকর্মী শুটিংয়ে অংশ নিয়েছেন।

প্রযোজক পিকলু চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাসে লুকিয়ে আছে অসংখ্য ছোট ছোট অজানা ঘটনা। কোনও কোনও ঘটনা এতটাই নৃশংস যে সেসব গল্প শুনলে যে কারও বুক কেঁপে ওঠে। তেমনই একটি ঘটনা ঘটেছে তৎকালীন পাকিস্তান রেলওয়েতে বিটি গার্ড হিসেবে কর্মরত ওয়াজিউল্লাহ চৌধুরীর জীবনে।

Reneta

পিকলু বলেন, ‘সত্য ঘটনার অনুপ্রেরণা থেকে এই নাটকটি নির্মাণের উদ্যোগ নিয়েছি। ঘটনাটি আমরা শুনেছি প্রত্যক্ষদর্শী ওয়াজিউল্লাহ চৌধুরীর মেয়ে লুৎফুন্নেসা এবং নাতি রাশেদুল আউয়ালের কাছ থেকে। পুরো ঘটনাটি এখনই বলতে চাই না, আমরা চাই দর্শকরা একসঙ্গে পুরোটা জানুক। পুরো ঘটনাটি রেলগাড়ির একটি লাশবোঝাই বগিকে কেন্দ্র করে।

শবনম ফারিয়া চ্যানেল আই অনলাইনকে বলেন, রেল মাস্টার থাকেন তারিক আনাম স্যার। আমি তার মেয়ের চরিত্রে অভিনয় করেছি। অনেক কষ্ট করে আমরা শুটিং করেছি। কাজটি অনেক ভালো হয়েছে। কাজটির বাজেট অনেক বেশী।

প্রযোজক পিকলু চৌধুরী জানান, সবকিছু ঠিক থাকলে ‘শ্বাপদ’ টেলিফিল্মটি বিজয়ের ৫০ বছর উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর চ্যানেল আইতে প্রচার হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফ এস নাঈমটাকাতারিক আনাম খানপিকলু চৌধুরীমাসুম শাহরিয়ারলিড বিনোদনশতাব্দী ওয়াদুদশবনম ফারিয়াশম্পা রেজা
শেয়ারTweetPin

সর্বশেষ

টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে শেষ ষোলোতে প্যারাগুয়ে

জুন ৩০, ২০২৬

৯৫ মিনিটে মার্তিনেল্লির গোল, জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

জুন ৩০, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে স্ত্রী-দুই সন্তান হারালেন আর্জেন্টাইন ফুটবলার

জুন ৩০, ২০২৬

কাইশু সানোর গোলে প্রথমার্ধে এগিয়ে জাপান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে ভিন্নমুখী অবস্থান

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT