চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে মেগাবুক কে১৫এস ল্যাপটপ নিয়ে এলো ‘টেকনো’

পুরস্কার বিজয়ী ডিজাইনের সাথে অনবদ্য পারফরম্যান্সের সমন্বয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৬ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০২৫
কর্পোরেট নিউজ
A A
টেকনো মেগাবুক কে১৫এস ল্যাপটপের ছবি, আধুনিক ডিজাইন ও শক্তিশালী পারফরম্যান্সের সাথে।. Channel i News - চ্যানেল আই নিউজ

এআই-নির্ভর উদ্ভাবনী প্রযুক্তি ব্র্যান্ড ‘টেকনো’ এর প্রযুক্তিপ্রেমী ব্যবহারকারীদের প্রত্যাশা পূরণে নতুন নতুন পণ্য নিয়ে আসছে। এরই ধারাবাহিকতায়, বাংলাদেশের বাজারে ল্যাপটপ পোর্টফোলিওর নতুন সংযোজন হিসেবে টেকনো মেগাবুক কে১৫এস এএমডি আনুষ্ঠানিকভাবে নিয়ে আসা হয়েছে।

পুরস্কার বিজয়ী ডিজাইনের ঐতিহ্যকে সামনে রেখে, মেগাবুক কে১৫এস এআই-সক্ষম ডিজাইন এক্সিলেন্সের জন্য ২০২৪ সালের মিউজ ডিজাইন অ্যাওয়ার্ডসে গোল্ড অর্জন করে এবং শক্তিশালী ফিচার ও স্লিম ফর্ম ফ্যাক্টরের জন্য ‘বেস্ট অব এমডব্লিউসি ২০২৫’ স্বীকৃতি লাভ করে। এর স্লিক অ্যাল-মেটাল ডিজাইন ও সর্বাধুনিক ফাংশনালিটি আধুনিক ব্যবহারকারীদের ক্রমশ পরিবর্তনশীল চাহিদার প্রতি টেকনোর প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ।

পেশাদার, শিক্ষার্থী ও প্রতিদিনের ব্যবহারকারী যারা স্টাইলিশ, অল-মেটাল লাইটওয়েট ডিজাইনে নির্ভরযোগ্য পারফরম্যান্স চান, তাদের জন্য মেগাবুক কে১৫এসে এএমডি রাইজেন ৫ ৭৪৩০ইউ প্রসেসর (২.৩ গিগাহার্জ থেকে ৪.৩ গিগাহার্জ পর্যন্ত, ৬ কোর, ১২ থ্রেড) এবং এএমডি রাডএওন গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে, যা কাজ এবং বিনোদন দুইক্ষেত্রেই ভালো পারফরম্যান্স নিশ্চিত করে।

কে১৫এস-এ ১৬:৯ আসপেক্ট রেশিও ও ৩০০ নিটস ব্রাইটনেস সহ ১৫.৬ ইঞ্চি অ্যান্টি-গ্লেয়ার এফএইচডি ডিসপ্লে (১৯২০*১০৮০) ব্যবহার করা হয়েছে; পাশাপাশি, এর ৬০ হার্জ রিফ্রেশ রেট আরামদায়ক ও সমৃদ্ধ দেখার অভিজ্ঞতা নিশ্চিত করে। এতে পর্যাপ্ত স্থান এবং অবিশ্বাস্য দ্রুত ডেটা অ্যাক্সেস নিশ্চিত করতে ৩২ জিবি পর্যন্ত এক্সপানশন স্লট সহ ১৬ জিবি ডিডিআর৪ র্যা ম এবং ৫১২ জিবি এসএসডি স্টোরেজ ব্যবহার করা হয়েছে।

এই ক্যাটাগরির একটি সাধারণ সমস্যা সমাধানের অংশ হিসেবে এতে ৬৫ ওয়াট জিএএন ফাস্ট চার্জিং প্রযুক্তিসহ ৭০ ওয়াট-আওয়ার ব্যাটারি নিয়ে আসা হয়েছে। এতে একটি পূর্ণাঙ্গ কিবোর্ড ব্যবহার করা হয়েছে, যেখানে একটি নিউমেরিক কিপ্যাড এবং আলোর মাধ্যমে উৎপাদনশীলতা বাড়াতে চার স্তরের ব্যাকলাইটিং রয়েছে। ডিউরেবিলিটি সমৃদ্ধ করতে স্বতন্ত্র নিউমেরিক কিপ্যাডটিতে ইউভি কোটিং দেয়া হয়েছে; যেখানে ২-ইন-১ ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার বাটন নিরাপদ ও স্বাচ্ছন্দ্যদায়ক অ্যাক্সেস নিশ্চিত করে। ইউএস মিলিটারি-স্ট্যান্ডার্ড ৮১০এইচ মিলিটারি-গ্রেড সার্টিফিকেশন সহ কে১৫এস ডিভাইসটি স্থায়িত্ব ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করবে।

মেগাবুক কে১৫এস এএমডি-তে ৯টি পোর্ট রয়েছে, যা প্রতিদিনের ব্যবহারের জন্য উপযুক্ত এবং এতে কোনো ইউএসবি ডকিং স্টেশন কিনতে হবে না। এই ডিভাইসে বিস্তৃত আই/ও-তে কেনসিংটন লক, ডুয়েল টাইপ-সি পোর্ট, এইচডিএমআই ১.৪, ইউএসবি ৩.২ জেন২, আরজে৪৫ ইথারনেট (প্রোটেকটিভ কেস সহ), টিএফ কার্ড স্লট, ইউএসবি ২.০, এবং ৩.৫ এমএম অডিও জ্যাক রয়েছে।

Reneta

অডিওপ্রেমী ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য টেকনো ভিওসি সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে, যা সমৃদ্ধ অডিও অভিজ্ঞতা নিশ্চিত করে। ল্যাপটপটিতে এআই এইচডি ক্যামেরা ও ডুয়াল মাইক্রোফোন সহ এআই ইএনসি প্রযুক্তি যুক্ত করা হয়েছে, যা ভিডিও কল ও কনফারেন্সের জন্য এআই নয়েজ রিডাকশন অ্যালগরিদম ব্যবহার করে। দীর্ঘ ব্যবহারের পরেও ল্যাপটপ ঠাণ্ডা ও এর ব্যবহার নিরবচ্ছিন্ন রাখতে এতে উন্নত কুলিং সিস্টেম নিশ্চিত করা হয়েছে।

টেকনো মেগাবুক কে১৫এস এএমডি এর মূল্য ৫৩, ৫০০ টাকা মাত্র (ভ্যাট প্রযোজ্য), যা বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য পুরস্কার বিজয়ী ডিজাইন ও সমৃদ্ধ পারফরম্যান্স নিশ্চিত করতে নিয়ে আসা হয়েছে। ল্যাপটপটি টেকনোর সকল আউটলেট পাওয়া যাবে।

আরও বিস্তারিত জানতে www.tecno-mobile.com/bd ভিজিট করুন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এআই-নির্ভর উদ্ভাবনী প্রযুক্তিকে১৫এস এআইটেকনোটেকনো মেগাবুকবেস্ট অব এমডব্লিউসি ২০২৫
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT