চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের সামনে ৩২৭ রানের চ্যালেঞ্জ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১২ অপরাহ্ণ ০৩, মার্চ ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

জেসন রয়ের সেঞ্চুরির পথ ধরে অনেকটা আগাল ইংল্যান্ড। অধিনায়ক জস বাটলার শক্ত ভিত দিয়ে আউট হলেন। শেষে মঈন আলি ও স্যাম কারেনের ক্যামিওতে অনায়াসে তিনশ পেরিয়ে আরও কিছুদূরে গেল সফরকারীরা। সিরিজ হার বাঁচাতে বাংলাদেশকে করতে হবে ৩২৭ রান।

শুক্রবার শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ৩২৬ রান তুলেছে ইংল্যান্ড। ২০১৫ সালের পর মিরপুরে কোনো দলের এটিই সর্বোচ্চ সংগ্রহ।

ক্যারিয়ারের দ্বাদশ সেঞ্চুরি তোলার পর আরও কিছুক্ষণ উইকেটে কাটান রয়। ১২৪ বলে ১৩২ রানের ইনিংস খেলে আউট হন ইংলিশ ওপেনার। ১৮ চার ও এক ছয়ের ইনিংসটি ছিল নির্ভুল ব্যাটিংয়ের অপরূপ প্রদর্শনী।

৯৬ রানে ৩ উইকেট হারানো দলকে পথ দেখায় রয়-বাটলার জুটি। দলীয় সংগ্রহ দুইশ ছাড়ানোর পর সাকিব আল হাসান এলবিডব্লিউ করে রয়কে সাজঘরে পাঠায়ে ভাঙেন ১০৯ রানের জুটি।

পরের ওভারে উইল জ্যাকসকে (১) ফেরান তাসকিন আহমেদ। লড়াই চালিয়ে যান বাটলার। দলীয় সংগ্রহ আড়াইশ পেরিয়ে যাওয়ার পর আউট হন সফরকারী অধিনায়ক। ৬৪ বলে ৭৬ রান করেন ৫ চার ও দুই ছয়ে। ৩৫ বলে ৪২ রানের ইনিংস খেলে মঈন দলকে নিয়ে যান তিনশর কাছে।

শেষে স্যাম কারেন (১৯ বলে ৩৩) ও আদিল রশিদের (৫ বলে ৬) দারুণ ফিনিশিংয়ে সংগ্রহ আরও বড় করে বিশ্বচ্যাম্পিয়নরা।

Reneta

আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ডেভিড মালানকে ১৯ বলে ১১ রানে থাকার সময় ক্রিজছাড়া করেন মেহেদী হাসান মিরাজ, এলবিডব্লিউ হয়ে ফেরেন এ বাঁহাতি। পরে জেমস ভিন্সকে ৫ রানে ফেরান তাইজুল ইসলাম। একশর আগেই তিন উইকেট হারায় ইংল্যান্ড।

বেলা ১২টায় শুরু হওয়া ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশ সপ্তম ওভারে পায় প্রথম সাফল্য। তাসকিনের বলে প্রথম স্লিপে থাকা নাজমুল হোসেন শান্তর তালুতে ধরা পড়েন ৭ রান করা সল্ট। ২৫ রানের মাথায় ইংল্যান্ডের ওপেনিং জুটি ভাঙে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেসন রয়টিম টাইগার্সতামিমতাসকিনবাটলারবাংলাদেশ ক্রিকেট দলবাংলাদেশ-ইংল্যান্ডবাংলাদেশ-ইংল্যান্ড সিরিজলিড স্পোর্টসসল্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতালে: ১ জন নিহত

জুলাই ২৬, ২০২৬
ছুটিতে আনন্দে নাচছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠানে ২১ দিন ছুটি

জুলাই ২৬, ২০২৬

একরামুল হক হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

আরও এক মাস থাকার সুযোগ থাকলেও, বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি

জুলাই ২৬, ২০২৬

ভিনিসিয়াস জুনিয়রে চোখ আর্সেনালের

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT