নতুন মজুরি নির্ধারণের পর চা বাগানে কাজে ফিরছেন চা শ্রমিকরা
চা শ্রমিকরা চা বাগানে কাজ করছেন, নতুন মজুরি নির্ধারণের পর শ্রমিকরা কাজে ফিরছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
নতুন মজুরি নির্ধারণের পর কাজে ফিরতে শুরু করেছেন চা শ্রমিকরা। কোথাও কোথাও আনন্দ উল্লাসও করছেন তারা। রোববার সাপ্তাহিক ছুটির কারণে অনেক চা বাগানে কাজ না হলেও সোমবার থেকে পুরোদমে কাজ শুরু হবে বলে জানিয়েছেন শ্রমিক নেতারা। তবে, মজুরি পরবর্তী সময়ে আরও বাড়ানো হবে বলে আশা করছেন শ্রমিকদের অনেকে। এম এ সালাম, চৌধুরী ফরিয়াদ এবং সাদিকুর রহমান সাকির পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে রাজীব আহমেদ এর রিপোর্ট।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



