চট্টগ্রামের শিপইয়ার্ড ব্যবসায়ী হাজী লিয়াকত আলী পেয়েছেন সেরা করদাতা সম্মাননা।
আজ ২৮ ডিসেম্বর জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে চট্টগ্রামের চারটি কর অঞ্চলে সেরা করদাতা সম্মাননা প্রদান করেছে আয়কর বিভাগ।
আজ নগরীর আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু হলে সেরা করদাতাদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী প্রধান অতিথি ও চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম কর অঞ্চল-১ এর কমিশনার মিজৃ সোফিয়া জাহান।
অনুষ্ঠানে সম্মাননা জানানো হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম জেলা, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলার সর্বোচ্চ করদাতাদের।







