নাট্যকার, নাট্য নির্দেশক ও সংগঠক, বগুড়া জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির কার্যকরী সভাপতি তৌফিক হাসান ময়না বাংলাদেশ গ্রাম থিয়েটারের ৯ম জাতীয় সম্মেলনে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২২ আগস্ট) রাতে তাকে সংবর্ধনা প্রদান করে বগুড়া জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতি। শহরের চারমাথা সংগঠনের কার্যালয়ে এসময় তৌফিক হাসান ময়নাকে ফুলেল শুভেচ্ছা জানান মালিক সমিতির সভাপতি শাহ্ আখতারুজ্জামান ডিউক, সাধারণ সম্পাদক, পৌর কাউন্সিলর ও যুবলীগ নেতা আমিনুল ইসলাম।
বক্তারা বাংলাদেশ গ্রাম থিয়েটারের নবনির্বাচিত সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না ও প্রচার সম্পাদক সংস্কৃতজন আব্দুল হান্নানের সার্বিক সফলতা কামনা করেন।
এসময় সংগঠনের নেতা আব্দুল বাসেদ, শফিকুল ইসলাম, খোরশেদ আলম, ওহাব সরকার, মানিক শেখ উপস্থিত ছিলেন।






