চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাটা মটরস বাংলাদেশে উদ্বোধন করলো `টাটা যোদ্ধা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫০ অপরাহ্ণ ২০, মে ২০২৪
কর্পোরেট নিউজ
A A
টাটা মটরস বাংলাদেশের উদ্বোধন অনুষ্ঠানে অতিথি ও কর্মকর্তাদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের শীর্ষস্থানীয় বহুজাতিক অটোমোবাইল প্রস্তুতকারক টাটা মটরস তার অনুমোদিত পরিবেশক নিটল মটরসকে সাথে নিয়ে পিকআপ সেগমেন্ট এর সর্বশেষ সংস্করণ নতুন যোদ্ধা গাড়ির উদ্বোধন করেছে। আরামদায়ক, নিরাপদ এবং স্টাইলিশ টাটা যোদ্ধা নিরবচ্ছিন্ন পণ্য পরিবহনের নিশ্চয়তা দেয় এবং দৈনন্দিন পরিবহনে গ্রাহকের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করে।

রোববার ১৯ মে নিটল মটরস লিমিটেড’র মিডিয়া কমিউনিকেসন থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিটল মটরস লিমিটেড জানায়, ১.৫ টন পেলোডের টাটা যোদ্ধা কৃষি পণ্য, পোল্ট্রি, মাছ এবং দুগ্ধজাত পণ্যসহ অনেক ধরনের ব্যবসার জন্য একটি উপযুক্ত গাড়ি। বিভিন্ন ধরনের রোড কন্ডিশনে কর্মক্ষমতা এবং ড্রাইভ এবিলিটির উপর জোর দিয়ে তৈরি করা টাটা যোদ্ধা, অধিক উৎপাদনশীলতা এবং বেশি জ্বালানি সাশ্রয়ের সাথে সহজে গাড়ির মালিক হবার সুযোগ করে দেয়।

টাটা মটরস কমার্শিয়াল ভেহিকেলস ইন্টারন্যাশনাল বিজনেস হেড অনুরাগ মেহরোত্রা ​​বলেন ‘বাংলাদেশে টাটা যোদ্ধার উদ্বোধন টাটা মটরস-এর অব্যাহত বাজার সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।বাংলাদেশের শীর্ষস্থানীয় বাণিজ্যিক গাড়ির ব্র্যান্ড হিসেবে, গ্রাহকদের ক্রমবিবর্তনশীল পছন্দের সম্পর্কে আমাদের গভীর ধারণা রয়েছে এবং আমরা উন্নত মবিলিটি সলিউশন প্রবর্তনের মাধ্যমে সেগুলো সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ। টাটা যোদ্ধা দেশের পিকআপ সেগমেন্ট এ একটি গুরুত্বপূর্ণ সংযোজন আর এর ডিজাইন করা হয়েছে সেইসব গ্রাহকদের জন্য যারা সহজে একটি গাড়ির মালিক হতে চান, যারা চান একটি ভালো পারফরম্যান্স এর গাড়ি থেকে অধিক উপার্জন করতে। নতুন এই পণ্যটি নিটল মটরসের দেশব্যাপী বিস্তৃত সেবার আওতায় থাকবে, যেখানে সেলস এবং বিক্রয়োত্তর সেবার গুণগত মান নিশ্চিত করা হয়।’

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নিটল মটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুসাব্বির আহমাদ বলেন, ‘আমরা বাংলাদেশে টাটা মটরসের সর্বশেষ পণ্যটি নিয়ে আসতে পেরে ভীষণ আনন্দিত। গর্বিত পরিবেশক হিসেবে, আমরা আত্নবিশ্বাসী যে, টাটা যোদ্ধা এর স্থায়িত্ব, জ্বালানি দক্ষতা এবং স্বাচ্ছন্দ্য দিয়ে গ্রাহকের প্রত্যাশাকে ছাড়িয়ে যাবে। সারাদেশে ৫৫টি টাচপয়েন্ট সহ আমরা আমাদের গ্রাহকদের উন্নত মানের পণ্য এবং পরিষেবা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিটল নিলয় গ্রুপ-এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুসাব্বির আহমাদ, নিটল নিলয় গ্রুপ-এর ভাইস চেয়ারম্যান আব্দুল মারিব আহমাদ। প্রধান অতিথি ছিলেন টাটা মটরস লিমিটেড এর রিজিওনাল ম্যানেজার (ইন্টারন্যাশনাল বিজনেস) রাজীব বি জয়সওয়াল, টাটা মটরস লিমিটেড-এর কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ) অভিজিৎ দাস শর্মা, নিটল মটরস লিমিটেড-এর সিইও (সেলস এন্ড মার্কেটিং) মোহাম্মদ তানবীর শহীদ।

ট্যাগ: টাটা মটরসটাটা যোদ্ধানিটল মটরস লিমিটেডপিকআপ সেগমেন্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাইসিকে শেষবারের মতো বহনকারী হেলিকপ্টারের আদ্যোপান্ত

পরবর্তী

‘সাকিব আইডল, ব্যাটিং ভালো লাগে মাহমুদউল্লাহর’

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ বসে আছেন বাগানে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সাকিব আইডল, ব্যাটিং ভালো লাগে মাহমুদউল্লাহর’

ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করছে, শহরের ট্রাফিকের দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

সর্বশেষ

ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (সংগৃহীত)।

সকলের মানবাধিকার রক্ষা করা বিএনপি সরকারের উদ্দেশ্য: শামা ওবায়েদ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৫ জেলের মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

ব্রাজিলের বিপক্ষে খেলা নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তথ্য গোপন করে মস্কোয় মার্কিন সামরিক বিমান অবতরণে যা জানা গেল

আগস্ট ২৫, ২০২৬

শুক্রবারের বদলে কেন বুধবার মুক্তি পাচ্ছে ‘টক্সিক’?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT