বাংলাদেশ

ঢাকা-৯ আসনে তাসনিম জারার মনোনয়ন বাতিল

ঢাকা-৯ আসনে তাসনিম জারার মনোনয়ন বাতিল

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম এ সিদ্ধান্ত জানান।

মনোনয়ন বাতিলের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাসনিম জারা বলেন, তিনি নির্বাচন কমিশনে (ইসি) আপিল করবেন। তার ভাষ্য অনুযায়ী, প্রস্তাবক ও সমর্থকের স্বাক্ষর সংক্রান্ত জটিলতার কারণেই তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

তিনি জানান, স্বাক্ষরকারী দুইজনই ধারণা করেছিলেন যে তারা ঢাকা-৯ আসনের ভোটার। তবে একজন প্রকৃতপক্ষে ওই আসনের ভোটার নন—এ বিষয়টি জানার কোনো উপায় তাদের ছিল না। অন্য একজনের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রে ঢাকা-৯ আসনের ভোটার হিসেবে তথ্য থাকলেও নির্বাচন কমিশনের তথ্যে ভিন্নতা পাওয়া গেছে।

তাসনিম জারা অভিযোগ করেন, ভোটাররা কোন আসনের অন্তর্ভুক্ত তা যাচাইয়ের কার্যকর ব্যবস্থা নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাখা হয়নি, যার ফলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন তাসনিম জারা। তফসিল অনুযায়ী ওই দিনই ছিল মনোনয়ন জমার শেষ সময়। ৪ জানুয়ারির মধ্যে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হবে। প্রার্থিতা নিয়ে আপত্তি থাকলে ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে ইসিতে আপিল করা যাবে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিষয়:জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ ঢাকা-৯ আসন তাসনিম জারা মনোনয়ন বাতিল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…