চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তদের সামনে দুই শতাধিক রানের চ্যালেঞ্জ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৬ অপরাহ্ণ ০৪, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
শান্তদের সামনে দুই শতাধিক রানের চ্যালেঞ্জের ম্যাচে ক্রিকেটাররা উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে টাইগার বোলারদের ওপর তাণ্ডব চালিয়েছেন লঙ্কান ব্যাটাররা। কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমার জোড়া ফিফটিতে দুই শতাধিক রানের সংগ্রহ গড়েছে তারা। জয়ের জন্য শান্ত-লিটনদের দরকার ২০৭ রান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে লঙ্কানদের ব্যাটে পাঠান বাংলাদেশ অধিনায়ক শান্ত। নির্ধারিত ওভার শেষে ৩ উইকেটে ২০৬ রান তুলেছে শ্রীলঙ্কা।

টসে হেরে ব্যাটে নেমে ইনিংসের প্রথম বলে চার মেরে শুরু করেছিলেন অভিস্কা ফের্নান্দো। পরের বলে শরীফুলের ফাঁদে পা দেন লঙ্কান ওপেনার। লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ২ বলে চার রান করে।

Banglabid

তৃতীয় ওভারে রিভিউ হারায় বাংলাদেশ। শরীফুলের ওভারটিতে কিছুটা ছড়াও হন কামিন্দু মেন্ডিস। ১২ রান আদায় করে লঙ্কানরা। তবে পঞ্চম বলে লেগ বিফোরের আবেদন আসে। আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেন শান্ত। শরীফুল ইসলামের বল লেগ স্টাম্পের বাইরে পড়ায় রিভিউ হারাতে হয়।

পঞ্চম ওভারে দ্বিতীয় শিকার এনে দেন তাসকিন। লেংথ ফেলা বল টেনে মারতে গিয়ে মিডউইকেটে সৌম্যর হাতে ধরা পড়েন কামিন্দু মেন্ডিস। ১৪ বলে ১৯ রান করে থেমেছেন এই ব্যাটার।

৩৭ রানে দুই টপঅর্ডার ব্যাটারকে হারালেও ব্যাটিং অর্ডারে লঙ্কানদের চাপ অনুভব করতে দেননি কুশল মেন্ডিস। সাদিরা সামারাবিক্রমাকে সঙ্গী করে তুলে নিয়েছেন ঝড়ো ফিফটি। ১২তম ওভারে রিশাদ হোসেনের ওপর ঝড় তোলেন মেন্ডিস। দুটি ছক্কা ও একটি চারে হাঁকিয়ে পূর্ণ করেন ফিফটি। মেন্ডিসের ২৮ বলে ফিফটি পূর্ণ করা ইনিংসে ছিল পাঁচটি চার ও তিনটি ছক্কার মার।

Reneta

৬১ বলে ৯৬ রানের উড়ন্ত জুটি গড়েন তারা। ১৪.৪ ওভারে জুটি ভাঙেন রিশাদ হোসেন। মাহমুদউল্লাহ রিয়াদের ক্যাচ বানিয়ে ফেরান মেন্ডিসকে। ছয়টি চার ও তিনটি ছক্কায় ৩৬ বলে ৫৯ রান করেন এই ওপেনার।

ছয়টি চার ও এক ছক্কায় ৪৩ বলে ফিফটি পূর্ন করেন সামারাবিক্রমা। শেষের দিকে টাইগার বোলারদের ওপর ঝড় তোলেন চারিথ আশালঙ্কাকে সঙ্গী করে। দুইশ পেরিয়ে থামান শ্রীলঙ্কার ইনিংস।

আট চার ও এক ছক্কায় ৪৮ বলে ৬১ রান করেন সামারাবিক্রমা। ছয়টি ছক্কায় ২১ বলে ৪৪ রান করেন আশালাঙ্কা।

টাইগারদের হয়ে শরিফুল, তাসকিন ও রিশাদ একটি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশালাঙ্কাতাসকিনবাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজমেন্ডিসলিড স্পোর্টসশরীফুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জেদ্দা থেকে সিলেট-চট্টগ্রামে প্রবাসীদের মরদেহ সরাসরি পাঠানো শুরু

পরবর্তী

আম্বানির ছেলের বিয়ে: ফ্রিতে নাচেননি শাহরুখ!

পরবর্তী
শাহরুখ খান বেলাভূমিতে নাচের পারফরম্যান্স করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আম্বানির ছেলের বিয়ে: ফ্রিতে নাচেননি শাহরুখ!

চ্যানেল আই অনলাইন সংবাদে জেফার খোলা চুলের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

খোলা চুলের রহস্য জানালেন জেফার

সর্বশেষ

পুলিশের হাতে আটক, পাকিস্তান টেস্টের দল থেকে বাদ কার্স

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন

আগস্ট ২৪, ২০২৬

জরুরি ওষুধের তালিকা প্রণয়নে স্বচ্ছ নীতিমালা তৈরির প্রস্তাব দিয়েছে ওষুধ শিল্প সমিতি

আগস্ট ২৪, ২০২৬

স্থিতিশীল অর্থনীতি গড়ে তুলতে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বারোপ

আগস্ট ২৪, ২০২৬

অতীতের বিরোধী দলের মতো সহিংসতার রাজনীতি না করতে সম্পাদকদের আহ্বান

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT