চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশিদের কেউ দরজা খোলেননি

বিসিবির আশ্বাসে দেশিরা খেলেছেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১০ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

রোববার রংপুর রাইডার্সের বিপক্ষে নজির গড়ে মাঠে নেমেছিল দুর্বার রাজশাহী। বিতর্কের তুঙ্গে থাকা দলটি কোনো বিদেশি খেলোয়াড় ছাড়া মাঠে নেমেছিল। পারিশ্রমিক জটিলতায় বিদেশিরা বয়কট করেছিলেন ম্যাচ। পরে বিশেষ অনুমোদন নিয়ে শুধু দেশি ক্রিকেটারদের নিয়ে মাঠে নামতে হয়েছে। তাতেই বাজিমাত করেছে দলটি, রংপুরকে টানা দ্বিতীয় হারের স্বাদ দিয়েছে।

রংপুরকে হারানোর পর সংবাদ সম্মেলনে এসেছিলেন রাজশাহী অধিনায়ক তাসকিন আহমেদ। শোনান বিব্রতকর অভিজ্ঞতার কথা। জানান, বিদেশি ক্রিকেটারদের দরজায় নক করা হলেও খোলেননি তারা। বিসিবির চেষ্টাতেও কাজ হয়নি।

দিনভর নাটকীয়তার কথা স্মরণ করে শুরুতেই তাসকিন বলেন, ‘আসলে দেখুন, সত্যি বলতে দিনের শুরু থেকেই অনেক নাটক দেখেছি আমরা, সব ক্রিকেটাররাই। পরে শেষের দিকে যতটুকু শুনেছি যে, টিম ম্যানেজমেন্ট থেকে টাকা নিয়ে বিদেশি ক্রিকেটারদের রুমে নক করেছে। কেউ দরজা খোলেনি। শেষ সময়ে আমরা স্থানীয় ক্রিকেটাররাই ছিলাম।’

ম্যাচের দিন হোটেলও পরিবর্তন করেছিল রাজশাহী। ওয়েস্টিন থেকে শেরাটনে যায় দলটি। তাসকিনের কাছে এটি একটি নতুন অভিজ্ঞতা। বলেছেন, ‘আমার জীবনেও নতুন একটা অভিজ্ঞতা হল যে, ম্যাচের দিন হোটেল বদলাতে হল। যতদূর শুনেছি, আমাদের নাকি বুকিং দেয়া ছিল শেরাটনে, ওয়েস্টিনে ছিল, বুকিং দেয়ার কারণে নাকি সব রুম বুকড ছিল। পরে আমরা হোটেল বদল করলাম।’

ম্যাচের ঘণ্টাদুয়েক আগে তাসকিন জেনেছিলেন বিদেশিরা মাঠে যাবেন না। পরে বিসিবির ডাকে দেশিদের খেলতে আসার কথা জানালেন। বলেছেন, “হোটেল বদল করার পর (মাঠে) যাওয়ার দুঘণ্টা আগে শুনি, বিদেশি ক্রিকেটার কেউ যাবে না। তখন বোর্ড থেকে আমাদের ফোন দিয়ে বলল যে, ‘অন্তত তোমরা আসো, খেলো।’ বিদেশি ক্রিকেটারদেরও ফোন করেছিল আমাদের বোর্ড থেকে। তাদেরকে বলেছে যে, ‘পেমেন্ট কোনো ইস্যু নয়, পেমেন্ট হয়ে যাবে।’ তবু তারা আসেনি।”

“আমরা যখন খুব দুর্ভাবনায় ছিলাম, তখন ফারুক সাহেব (বিসিবি সভাপতি) ফোন করে আমাদেরকে নিশ্চিত করেছেন যে, ‘টাকা পেতে দেরি হলেও সমস্যা নেই। ক্রিকেট বোর্ড পে করবে। তোমরা সবাই মন দিয়ে খেলো।’ তারপর আমরা একটু স্বস্তি পেয়েছি।”

Reneta

টাকা নিয়ে বিদেশি ক্রিকেটারদের রুমেও গিয়েছিল রাজশাহী কৃর্তপক্ষ। তাদের কেউই দরজা খোলেননি। তাসকিন নিজেও যান তাদের কাছে, লাভ হয়নি। রাজশাহী অধিনায়ক বলেছেন, ‘ম্যানেজার নাকি পয়সা নিয়েও নক করেছে। ওরা দরজা খোলেইনি। ওরা হয়তো ভেবেছে যে, এমনিই অনুরোধ করতে এসেছে। আমি গিয়েছিলাম ওদের কাছে। ওরা বলেছে, ‘দেখো, টাকা না পেলে আমরা যাব না।’ আমি বলেছি, ‘ঠিক আছে, তোমাদের সিদ্ধান্ত।’ আমি আর কী বলব, আমিও তো একজন ক্রিকেটার!”

সোমবার দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে লিগপর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে রাজশাহী। ম্যাচে সিলেটকে হারাতে পারলে প্লে-অফের সম্ভাবনা টিকে থাকবে দলটির। ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে রাজশাহী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাসকিনপারিশ্রমিকবিপিএল ২০২৫রাজশাহী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঝিনাইদহে ট্রেনের বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের চিকিৎসক ইবোলামুক্ত, ডিআর কঙ্গোতে সংক্রমণ বেড়ে ৪৮৮

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান শক্তিশালী ও অহংকারী, তবে তাদের চুক্তিতে আসা ছাড়া বিকল্প থাকবে না: ট্রাম্প

জুন ৭, ২০২৬

বাংলাদেশ সঠিক পথে এগোচ্ছে, বললেন ভারতের কোচ

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের ডেটা সেন্টারে বিনিয়োগের নেতৃত্বে বাংলাদেশি রবিন খুদা

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT