ক্রিকেট

তাসকিনের জায়গায় টেস্ট দলে রাজা

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় রাজা, মাঠে হাসিমুখে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় রাজা, মাঠে উল্লাসে উদযাপন করছে, তাসকিনের পরিবর্তে টেস্ট দলে স্থান পেয়েছেন. Channel i News – চ্যানেল আই নিউজ

চোটের কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি খেলতে পারছেন না তাসকিন আহমেদ। ম্যাচের আগেরদিন বিষয়টি নিশ্চিত হয়। তার পরিবর্তে ডাক পেয়েছেন ডানহাতি পেসার রেজাউর রহমান রাজা। এখন পর্যন্ত দেশের কোনো আন্তর্জাতিক ম্যাচেই খেলা হয়নি ২৪ বর্ষী রাজার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে খবর, সাইড স্ট্রেইনের পুরনো চোটে পড়েছেন তাসকিন। টাইগার পেসারকে মাঠের বাইরে থাকতে হতে পারে দুই সপ্তাহ।

আইরিশদের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে দারুণ বোলিংয়ে সিরিজসেরার স্বীকৃতি পান তাসকিন। দুর্দান্ত ফর্ম লাল বলে টেনে নিয়ে যেতে পারলেন না চোটের হানায়।

বিপিএলে গত আসরে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলছিলেন রাজা। ৮ ম্যাচে ১৩ উইকেট নেন। ৮.৪১ ইকোনমিতে ৩০.৪ ওভারে খরচ করেছিলেন ২৫৩ রান।

বিষয়:আয়ারল্যান্ড তাসকিন বাংলাদেশ বিসিবি রাজা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…