চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাসকিন-লিটনদের প্রশংসা করলেও সিরিজ জয়েই চোখ ডাচদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪০ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেটে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথমটি ৮ উইকেটে হেরেছে নেদারল্যান্ডস। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় ডাচবাহিনী। সফরকারী ব্যাটার নোয়া ক্রস জানালেন, ২-১ ব্যবধানে জিততে চান তারা। পাশপাশি বাংলাদেশের পারফর্মারদের প্রশংসাও করেছেন।

সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে নামবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। আগেরদিন সংবাদ সম্মেলনে এসে আশার কথাই শোনালেন নোয়া।

‘ব্যাটিং ইউনিট হিসেবে আমরা একটা পরিকল্পনা নিয়ে এসেছিলাম। কিন্তু এটা ভালোভাবে বাস্তবায়ন করতে হবে। আজকের অনুশীলনে আমাদের পরিকল্পনা ও স্কিল নিয়ে কাজ করার দারুণ একটা সুযোগ। আমি নিশ্চিত, পরের দুই ম্যাচে আমরা ভালো পারফরম্যান্স করতে পারব।’

প্রথম ম্যাচ হেরে ১-০তে পিছিয়ে থাকলেও ২-১এ সিরিজ জিততে চায় নেদারল্যান্ডস। ক্রস বলছেন, ‘নিশ্চিতভাবেই। একটু আগেও বলেছি, আমাদের মাঝে ওই বিশ্বাস আছে যে আমরা ভালো পারফরম্যান্স করে দেখাতে পারি। আমাদের ২-১ ব্যবধানে সিরিজ না জেতার কোন কারণও নেই। এমন নয় যে এটা সম্ভব না।’

বাংলাদেশে এসে সিরিজ জেতাটা যে ডাচদের জন্য কঠিন, সেটা ভালো করেই জানেন ক্রস। বলেছেন, ‘আমি আগেও বললাম, অভিজ্ঞতটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এমন মানের খেলোয়াড়দের বিপক্ষে খেলার অভিজ্ঞতা আমাদের জন্য একটা সুযোগও বটে। আমি মনে করি, ভালো পারফরম্যান্স করার ও সামর্থ্য দেখানোর মতো ভালো অবস্থায় আছি। এসব নিয়ে আমরা কঠোর পরিশ্রম করছি।’

তাসকিন-মোস্তাফিজদের প্রশংসা করে ক্রস বলেছেন, ‘ওরা সত্যিই উচ্চমানের বোলার। সবাই ভিন্ন ধরনের পারফরম্যান্স করে। ওদের সবারই ফ্র্যাঞ্চাইজি অভিজ্ঞতা আছে, তাই ওদের মুখোমুখি হওয়াটা আমাদের জন্য ভালো অভিজ্ঞতা নেয়ার সুযোগ। আমরা এসেছি, এখানে অনুশীলন করছি। আমাদের পরিকল্পনা নিয়ে এসেছি, এবং এই উচ্চমানের আক্রমণভাগের বিরুদ্ধে আরও দুটি সুযোগ পাওয়া সত্যিই ভালো কিছু।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তাসকিননোয়া ক্রসবাংলাদেশ-নেদারল্যান্ডসলিটনলিড স্পোর্টসসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

শান-সৌদদের সঙ্গে তর্কের যে ব্যাখ্যা দিলেন তাইজুল

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মাগুরায় পূর্ব বিরোধের ঘটনায় কৃষককে পিটিয়ে হত্যা

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এজলাসে দুই আইনজীবীর হাতাহাতি

মে ১৮, ২০২৬

প্রিয় লিচু তলায় চিরনিন্দ্রায় সমাহিত কারিনা কায়সার

মে ১৮, ২০২৬

চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT