চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এডওয়ার্ডস-ডে লেডে জুটি ভাঙলেন তাসকিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৮ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার তাসকিন উল্লাসে ভাসছেন, খেলা চলাকালীন. Channel i News - চ্যানেল আই নিউজ

শুরুতেই নেদারল্যান্ডসের দুই ওপেনারকে ফিরিয়ে ভালো শুরুর ইঙ্গিত দেয় বাংলাদেশ। এরপর ওয়েসলি বারেসি ও কলিন অ্যাকেরম্যান জুটিতে ঘুরে দাঁড়ায় তারা। তবে সাকিব ও মোস্তাফিজের আঘাতে ফিরে যান দুজনই। চার উইকেট হারিয়ে চাপে পড়া ডাচদের টেনে তোলার চেষ্টা করেছিলেন স্কট এডওয়ার্ডস ও বাস ডে লেডে। তবে সেই জুটিতে আঘাত হেনেছেন তাসকিন আহমেদ।

পঞ্চম উইকেট জুটিতে এ দুই ব্যাটার মিলে ৭৪ বলে ৪৪ রান তোলেন। ২৭তম ওভারে ডে লেডেকে ফিরিয়ে জুটি ভাঙেন তাসকিন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ২৮ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১০৯ রান তুলেছে নেদারল্যান্ডস। ৪৬ বলে ২৮ রানে স্কট এডওয়ার্ডস এবং ৪ বলে ১ রানে ব্যাট করছেন সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট।

কলকাতার ইডেন গার্ডেন্সে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস। তার আস্থার প্রতিদান দিতে পারেননি বাঁহাতি ওপেনার বিক্রমজিৎ সিং। দ্বিতীয় ওভারে পেসার তাসকিন আহমেদের বলে লংঅনে ক্যাচ তুলে দেন এ ব্যাটার, করেন ৩ রান।

বিক্রমের পথ অনুসরণ করেন আরেক ওপেনার ডানহাতি ম্যাক্স ও’ডাউড। তৃতীয় ওভারে কোনো রান যোগ করার আগেই বাঁহাতি পেসার শরিফুল ইসলামের বলে ক্যাচ দেন। ক্যাচ নিতে ভুল করেননি স্লিপে থাকা তানজিদ হাসান তামিম।

৪ রানে দুই ব্যাটারকে হারিয়ে চাপে পড়া ডাচদের টেনে তোলেন কলিন অ্যাকেরম্যান ও ওয়েসলি বারেসি। তৃতীয় উইকেট জুটিতে ৫৯ রান তোলেন তারা। ১৪তম ওভারের তৃতীয় বলে মোস্তাফিজ ফেরান বারেসিকে। ৪১ বলে ৪১ রান করে টপ এজ হয়ে ধরা দেন সাকিব আল হাসানের হাতে। পরের ওভারেই সাকিব ফেরান অ্যাকেরম্যানকে। ৩৩ বলে ১৫ রান করা অ্যাকেরম্যান মোস্তাফিজের তালুবন্দি হয়ে ফেরেন।

১৬তম ওভারে ফের বলে আসেন মোস্তাফিজুর রহমান। ওভারের দ্বিতীয় বলে এডওয়ার্ডসকে ফেরানোর সুযোগ আসে টাইগারদের সামনে। গালিতে থাকা লিটন দাস ড্রাইভ দিয়েও তালুবন্দি করতে পারেননি বল। একবল পরেই ফের জীবন পান ডাচ অধিনায়ক। মোস্তাফিজের অফস্টাম্পের ডেলিভারিতে খোঁচা লাগিয়ে ক্যাচের সুযোগ দেন উইকেটের পেছনে। তবে বল গ্লাভসবন্দি করতে ব্যর্থ হন উইকেটরক্ষক মুশফিকুর রহিম। দুইবার জীবন পেয়ে এডওয়ার্ডস ছুটে চলছেন বড় ইনিংস খেলার পথে।

২৭তম ওভারে ডাচ ব্যাটিং লাইন আপে পঞ্চম আঘাত হানেন তাসকিন। মুশফিকের হাতে ক্যাচ দেন ডে লেডে। আম্পায়ার আউট না দিলে রিভিউ নেন সাকিব। আর তাতেই মিলে সফলতা। ৩২ বলে ১৭ রান করেন ডে লেডে।

ট্যাগ: অ্যাকেরম্যানওয়ানডে বিশ্বকাপ ২০২৩তাসকিননেদারল্যান্ডসবারেসিবাংলাদেশমোস্তাফিজশরিফুলসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাবরদের পাঁচ মাস বেতন না দেয়ার অভিযোগ

পরবর্তী

কাকরাইলে সংঘর্ষ: আক্রান্ত-রক্তাক্ত সাংবাদিক

পরবর্তী
কাকরাইলে সংঘর্ষের সময় রক্তাক্ত সাংবাদিকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কাকরাইলে সংঘর্ষ: আক্রান্ত-রক্তাক্ত সাংবাদিক

নরসিংদীতে ট্রেনে তল্লাশি চালাচ্ছে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদীতে ঢাকাগামী ট্রেনে তল্লাশিতে বিএনপি নেতাসহ আটক ৭৮

সর্বশেষ

পড়াশোনার চাপ ভুলতে ওষুধের নেশায় আসক্ত চীনের কিশোর-কিশোরী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফ।

অঘোষিত সফরে রাশিয়ায় সিআইএ প্রধান, কী বিষয়ে গোপন আলোচনা?

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

বুধবার ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

আগস্ট ২৬, ২০২৬

বাংলাভাষী মুসলমান-রোহিঙ্গা-দলিতদের সুরক্ষায় ভারতকে জাতিসংঘের কড়া বার্তা

আগস্ট ২৬, ২০২৬

গ্রিসে নৌকা থেকে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT