বিনোদন

চলে গেলেন ‘টারজান’ খ্যাত তারকা রন এলি

অভিনেতা রন এলি এর ছবি, তিনি টারজান চরিত্রে পরিচিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চলচ্চিত্রে টারজান চরিত্রে অভিনয় করা রন এলির ছবি, তিনি একজন জনপ্রিয় অভিনেতা।. Channel i News – চ্যানেল আই নিউজ

চলে গেলেন ‘টারজান’ খ্যাত জনপ্রিয় অভিনেতা রন এলি। গত ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় লস আলামোসে নিজের বাড়িতে মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৬ বছর।

গতকাল ২৩ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে রন এলির মৃত্যুর খবরটি নিশ্চিত করে তার মেয়ে ক্রিশ্চেন কাসালে এলি। অভিনেতার মৃত্যুর প্রায় একমাস পর পরিবারের পক্ষ থেকে তা নিশ্চিত করা হলো।

বিবিসির সূত্র অনুযায়ী, রন এলির মেয়ে কার্স্টেন ক্যাসেল এলি একটি ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘পৃথিবী সর্বকালের সেরা একজন মানুষকে হারিয়েছে এবং আমি আমার বাবাকে হারিয়েছি।’

ষাটের দশকে টেলিভিশন শোতে টারজান চরিত্রে অভিনয় করে সর্বাধিক পরিচিতি লাভ করেন রন এলি। মূলত ১৯৬৬ সাল থেকে ১৯৬৮ সাল পর্যন্ত এনবিসি টেলিভিশন নেটওয়ার্কে সম্প্রচারিত হয়েছিল টারজান।

জানা গেছে, টারজান চরিত্রে অভিনয় করার সময়ে রন এলির বেশ কয়েকটি হাড় ভেঙে গিয়েছিল এবং পশুদের আক্রমণের শিকার হয়েছিলেন তিনি। ২০০১ সালে অভিনয় থেকে অবসর নেওয়ার পর এলি লেখালেখি শুরু করেন এবং দুটি রহস্য উপন্যাস প্রকাশ করেন।

রন এলি ১৯৮০ এর দশকে ক্রুজ শিপ-ভিত্তিক কমেডি ‘দ্য লাভ বোট’এবং তারকা অভিনেত্রী লিন্ডা কার্টারের সঙ্গে ‘ওয়ান্ডার ওম্যান’সহ অন্যান্য জনপ্রিয় টেলিভিশন প্রোগ্রামগুলোতে অভিনয় করেন।

১৯৩৮ সালে টেক্সাসে জন্মগ্রহণ করেন রন এলি। ১৯৫৯ সালে স্কুলের বান্ধবীকে বিয়ে করলেও দুই বছর পর তাদের বিবাহবিচ্ছেদ হয়। ব্যক্তিগত জীবনে তিন সন্তান রয়েছে অভিনেতার।

সূত্র: বিবিসি

বিষয়:টারজানরন এলিলিড বিনোদন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…