দীর্ঘ প্রায় ১৭ বছর পর দেশে ফিরেই প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে সহযোগিতার জন্য ফোন করে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, আমি আমার এবং পরিবারের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমার নিরাপত্তায় জন্য যে আয়োজন করেছেন তার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
এ সময় প্রধান উপদেষ্টার শরীরিক অবস্থার খোঁজ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
দেশের মাটিতে পৌঁছানোর পর তিনি বিমানবন্দর থেকে সরাসরি ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে আয়োজিত গণসংবর্ধনাস্থলের উদ্দেশে রওনা হন।
বিমানবন্দর সূত্র জানায়, সেখানে সংক্ষিপ্ত সময় ভিআইপি লাউঞ্জে অবস্থান শেষে তিনি সংবর্ধনা মঞ্চে উপস্থিত হয়ে সমবেত নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন।
স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
।বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাসসহ অনেকে।








