রাজনীতি

ড. ইউনূসের সঙ্গে বৈঠকে যোগ দিতে রওনা হয়েছেন তারেক রহমান

তারেক রহমান ও ড. ইউনূসের ছবি, বৈঠকের সময়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তারেক রহমান ও ড. ইউনূসের ছবি, তারা বৈঠকে বসে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যুক্তরাজ্যের লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে যোগ দিতে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ (১৩ জুন) শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২টায় এবং লন্ডন সময় সকাল ৯টা লন্ডনের পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

গুরুত্বপূর্ণ এই বৈঠকে অংশ নিতে বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে লন্ডনের বাসা থেকে রওনা হয়েছেন তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং তার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

বিএনপি মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করে জানায়, রাজনৈতিক সংকট, নির্বাচন এবং জুলাই সনদসহ গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে। দেশের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায় বৈঠকটি বিশেষ গুরুত্ব বহন করছে।

বিষয়:ড. ইউনূস তারেক রহমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…