সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, বেগম খালেদা জিয়ার সঙ্গে দীর্ঘদিন কাজ করার সুযোগ হওয়ায় কাছ থেকে দেখেছি। জাতীয় নিরাপত্তার প্রশ্নে আপসহীন ছিলেন তিনি। তার ছেলে তারেক রহমানের মধ্যে মায়ের মতোই আচরণ ও গুণাবলী রয়েছে। সেই আলোকেই দলকে এগিয়ে নেবেন তিনি।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) জিয়া উদ্যানে বেগম জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।
বাবর বলেন, আমাদের নেতা তারেক রহমানও বেগম খালেদা জিয়ার মতো তেমনি আপসহীন এক নেতা। ইতিমধ্যে তিনি জাতির সামনে ঘোষণা দিয়েছেন, ক্ষমতায় আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও দুর্নীতি নিরসনের। এসব ক্ষেত্রে কোন আপোষ নাই।







