চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলাই সনদ নিয়ে তারেক রহমান মুনাফিকের পরিচয় দিয়েছেন: রিফাত রশীদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৫ অপরাহ্ণ ০৩, মার্চ ২০২৬
- সেমি লিড, রাজনীতি
A A

প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নির্দেশনায় জুলাই সনদের বৈধতা নিয়ে রিট হয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশীদ। তিনি বলেন, এর মাধ্যমে তিনি (তারেক রহমান) মুনাফিকের পরিচয় দিয়েছেন।

মঙ্গলবার (৩ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি এ কথা বলেন।

রিফাত রশীদ বলেন, জুলাই সনদের সাংবিধানিক বৈধতা নিয়ে রিটকারীদের প্রতি ক্ষোভ জানাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে বিএনপির প্রতি আহ্বান জানান তিনি।

রিফাত রশীদ বলেন, জুলাই সনদ অসাংবিধানিক হলে অবৈধ হবে ২৪ এর জুলাইয়ের পর গঠন করা সবকিছু। এর মাধ্যমে সংবিধান বিরোধী কাজের জন্য রাষ্ট্রদ্রোহীতার আওতায় পড়বে প্রধানমন্ত্রী তারেক রহমান, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ সবাই। পার পাবে না এনসিপির নাহিদ ইসলামও।

রিফাত রশীদ বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ রাজনৈতিক বিষয় এবং এটিকে রাজনৈতিকভাবেই দেখা উচিত। আদালতে না গিয়ে রাজনৈতিকভাবেই বিষয়টিকে মোকাবিলা করা উচিত ছিল।

রিফাত রশীদ আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না করা গেলে বৈধ সরকার থেকে যাবে শেখ হাসিনা আর বৈধ রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন। কোন এক পক্ষ আবারো চাচ্ছে তাদের ক্ষমতায় বসাতে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জুলাই সনদবৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনমধুর ক্যান্টিনমুনাফিকরিট
শেয়ারTweetPin1

সর্বশেষ

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬

সাকিবের দেশে ফেরার আর কোন সুযোগ নেই: আমিনুল

আগস্ট ৭, ২০২৬

আর্জেন্টিনা-মেক্সিকো ইনফান্তিনোকে চাচ্ছে, চাচ্ছে না যে দেশটি

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT