রাজনীতি

সংসদীয় দলের নেতা নির্বাচিত তারেক রহমান

সংসদীয় দলের নেতা নির্বাচিত তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

আজ (১৭ ফেব্রুয়ারি) মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে সংসদীয় দলের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে সর্বসম্মতিক্রমে তাকে এই দায়িত্ব দেওয়া হয়। এর আগে সকাল পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তারেক রহমানসহ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিজয়ী বিএনপির সংসদ সদস্যরা শপথ নেন।

শপথ গ্রহণ শেষে তারা শপথপত্রে স্বাক্ষর করেন এবং পরে সংসদীয় দলের বৈঠকে অংশ নেন। শপথ অনুষ্ঠানে দেশি-বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি সংবিধান সংস্কার পরিষদ সংক্রান্ত দলীয় অবস্থান তুলে ধরেন।

সংসদীয় দলের নেতা নির্বাচিত হওয়ার পর বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তারেক রহমান। একই অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ গ্রহণ করবেন। সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীদের দপ্তর বণ্টন করে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট ২১২টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে ষষ্ঠবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় যাচ্ছে দলটি।

বিষয়:তারেক রহমানবিএনপি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…