চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জানাজায় খালেদা জিয়ার পক্ষে মাফ চাইলেন তারেক রহমান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১০ অপরাহ্ণ ৩১, ডিসেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
তারেক রহমান খালেদা জিয়ার জন্য দোয়া ও মাফ চেয়ে বক্তৃতা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জানাজায় খালেদা জিয়ার পক্ষে মাফ চেয়েছেন তার সন্তান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে লিখিত বক্তব্য পড়ে শোনান বিএনপি নেতা নজরুল ইসলাম খান। তিনি খালেদা জিয়ার ব্যক্তিগত জীবন ও রাজনৈতিক যাত্রা নিয়ে কথা বলেন।

আজ ৩১ ডিসেম্বর বুধবার বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় তার পক্ষে সবার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন তার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে অনিচ্ছাকৃত কোনো ভুল বা কষ্টের জন্য তার পক্ষ থেকে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া হয় এবং তার আত্মার মাগফিরাত কামনা করা হয়।

জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে উপস্থিত হন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি দুপুর ২টা ৩০ মিনিটের দিকে সংসদ ভবন এলাকায় পৌঁছান। এ ছাড়া প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতৃবৃন্দসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা জানাজায় অংশ নেন।

Banglabid

প্রধান উপদেষ্টার দপ্তরের এক ফেসবুক পোস্টে জানানো হয়, জানাজার সময় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার পরিবর্তে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্তে খালেদা জিয়ার মরদেহবাহী কফিন রাখা হয়। জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে জানাজা অনুষ্ঠিত হয়।

এদিকে জানাজায় অংশ নিতে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় তীব্র ভিড়ের সৃষ্টি হয়। জায়গা না পেয়ে ইন্দিরা রোড, খামারবাড়ি মোড়সহ আশপাশের ভবন, গলি ও সড়কে ছড়িয়ে পড়ে মানুষ। অনেকেই খালি জায়গা ও ভবনের গ্যারেজে দাঁড়িয়ে জানাজায় শরিক হন।

উল্লেখ্য, টানা ৪০ দিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় বেগম খালেদা জিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তারেক রহমানবেগম খালেদা জিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লাখো মানুষের শ্রদ্ধায় খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

পরবর্তী

‘বেগম জিয়া ফুল ভালোবাসতেন, রাজনীতিও ছিল নিজের মতো সৌন্দর্যমণ্ডিত’

পরবর্তী
বয়স্ক ব্যক্তি ভাষণ দিচ্ছেন, পেছনে অন্য ব্যক্তি দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বেগম জিয়া ফুল ভালোবাসতেন, রাজনীতিও ছিল নিজের মতো সৌন্দর্যমণ্ডিত’

বিএনপির বহিষ্কৃত নেতাদের ছবি ও সংবাদ সংক্রান্ত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রুমিন ফারহানাসহ বিএনপির ৯ নেতা বহিষ্কার

সর্বশেষ

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT