বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি সব সময় বাংলাদেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে। দেশ ও দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যই দুই বছর আগে সংস্কারের ৩১ দফা দিয়েছে বিএনপি। সন্ধ্যায় রাজধানীর গুলশানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ৩১ দফা নিয়ে কর্মশালায় তিনি এসব কথা বলেন। বিএনপি ক্ষমতায় গেলে সারাদেশে ৫ বছরে ৫ কোটি গাছ লাগানোর ঘোষণা দিয়েছেন তারেক রহমান।







