আদালত

তারেক-জোবাইদার দুর্নীতি মামলার রায় আজ, আদালত প্রাঙ্গণে বাড়তি নিরাপত্তা

দুর্নীতি মামলার রায় নিয়ে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্নীতি মামলার রায় নিয়ে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় প্রকাশ করা হবে আজ। এই মামলার রায়কে ঘিরে আজ সকাল থেকে আদালত প্রাঙ্গণের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

আজ (২ আগস্ট) বুধবার বিকেল ৩টায় ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক আসাদুজ্জামান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের অনুপস্থিতিতেই আদালতে এই রায় ঘোষণা করবেন।

উল্লেখ্য, ২০০৭ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর পক্ষ থেকে তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে দুর্নীতির মামলা করা হয়। অবৈধ উপায়ে ৪ কোটি ৮২ লাখ টাকার সম্পদ অর্জন এবং সম্পদ বিবরণীতে ২ কোটি ১৬ লাখ টাকার তথ্য গোপন করার অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর কাফরুল থানায় তারেক, জোবাইদা ও জোবাইদার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে মামলাটি করে দুদক। তদন্ত কর্মকর্তা ২০০৯ সালের ৩১ মার্চ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেন। তবে মৃত্যুবরণ করায় জোবাইদার মায়ের বিরুদ্ধে বিচার কার্যক্রম বাতিল করা হয়। গত ২৭ জুলাই দুদকের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়।

এর আগে আদালত মামলার অভিযোগকারীসহ বাদীপক্ষের ৪২ জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন। অবৈধ সম্পদ অর্জন ও এর তথ্য গোপন করার জন্য ৩ থেকে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত সাজার বিধান আছে।

প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার আনিসুর রহমান জানান, আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে মামলার রায়কে বেআইনি উল্লেখ করে এর প্রতিবাদে আদালত প্রাঙ্গণে দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা।

গত ১৩ এপ্রিল তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। এর আগে আসামিদের আত্মপক্ষ সমর্থনের অনুমতি চেয়ে এক আইনজীবীর আবেদন খারিজ করে দেন আদালত। গত বছরের ১ নভেম্বর আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

গত বছরের ২৬ জুন, হাইকোর্ট তারেক ও জোবাইদাকে ‘পলাতক’ ঘোষণা করে এবং দুর্নীতির মামলা দায়েরকে চ্যালেঞ্জ করে তাদের রিট আবেদন খারিজ করে দেয়।

বিষয়:তারেক-জোবাইদা দুদক দুর্নীতি দমন কমিশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…