পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্ট সিরিজ জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির পক্ষ থেকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বাংলাদেশ দলের সিরিজ জয়ে অভিনন্দন জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। মঙ্গলবার দলের জয়ের পর অভিনন্দন বার্তা পাঠান তারা।
পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে জয় তুলে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। জয়ে ২-০তে স্বাগতিক দলকে প্রথমবার হোয়াইটওয়াশ করার স্বাদ পেয়েছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতেই প্রথম টেস্টে ১০ উইকেটের বড় জয় তুলেছিল লাল-সবুজের দল।







