চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারেক রাজপ্রাসাদে বসে দেশের শান্তি বিনষ্ট করতে চায়: নানক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৬ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০২৪
রাজনীতি
A A
নানকের বক্তৃতা চলাকালে উপস্থিত নেতাকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি নেতা তারেক রহমান দেশের শান্তির পরিবেশ নষ্ট করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

তিনি বলেন, লন্ডনে পলাতক তারেক রহমান ওই দেশের রাজপ্রাসাদে বসে দেশের শান্তির পরিবেশ বিনষ্ট করতে চায়। এদেশের মানুষকে শান্তিতে থাকতে দিতে চায় না। তার বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। সতর্ক থেকে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।

বৃহস্পতিবার বিকেলে ঢাকা-১৩ আসনের মোহাম্মদপুর বিহারী ক্যাম্পে উর্দুভাষীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ সামগ্রী উপহার বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সুখী সমৃদ্ধ দেশে পরিণত হয়েছে। আর জনগণের প্রতি যাদের কোনো দায়িত্ব-কর্তব্য নেই, সে বিএনপি-জামায়াত দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী ইফতার পার্টি বর্জন করে সেই অর্থ গরীব-দুঃখী মানুষের মাঝে পৌঁছে দিচ্ছেন। তখন বিএনপি নেতাকর্মীরা ইফতার পার্টির নামে জনগণের সঙ্গে তামাশা শুরু করেছে।

তিনি বলেন: দ্রব্যমূল্যের কারণে মানুষ যখন কিছুটা অসুবিধায় ভুগছে তখন এই আসনের আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্যোগে প্রতিটি ওয়ার্ডে একটি করে সুলভমূল্যের বাজারের ব্যবস্থা করা হয়েছে। যাতে করে রমজানে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় জিনিস মানুষের ঘরে পৌছনো যায়। বাহিরের বাজারে গরুর মাংস ৭০০-৮০০ টাকা হলেও এসব বাজারে তা পাওয়া যাচ্ছে মাত্র ৬৫০ টাকায়। নিত্যপ্রয়োজনীয় প্রতিটি জিনিস তুলমূলক কম দামে মানুষকে সরবরাহ করা হচ্ছে। রমজান জুড়ে এই আসনের মানুষ সমস্ত সুবিধা পাবেন।

বিহারীদের উদ্দেশে স্থানীয় এমপি নানক বলেন: আপনাদের পুনর্বাসনের যে ওয়াদা আমি দিয়েছিলাম, আমাদের প্রধানমন্ত্রী শিগগিরই আপনাদের পুনর্বাসন করবেন ইনশাল্লাহ।

Reneta

ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেন, আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে জনগণের জন্য। জনগণের সকল প্রয়োজনে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা পাশে থাকে। প্রধানমন্ত্রীর উপহার জনগণের ঘরে ঘরে পৌঁছে দেওয়া উচিত। যদিও আমরা সেটা সঠিকভাবে করতে না পারি তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে যারা এসেছেন আপনারা এই উপহারের জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। রোজা রেখে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাইবেন, আমাদের এটাই চাওয়া।

এসময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, উত্তর সিটির ৩২ নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগজাহাঙ্গীর কবির নানক
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়ারিকানে বিধ্বস্ত পাকিস্তান, সাজিদ-উসমানে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস (সংগৃহীত)।

জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্যের শক্তির প্রতীক: ড. ইউনূস

আগস্ট ৫, ২০২৬

জুলাইয়ের চেতনায় ঢাকায় দুই মেগা কনসার্ট

আগস্ট ৫, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৯৩ বিলিয়ন ডলার

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি।

নায়াগ্রা ফলসের মেরিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে সরানো হলো ৭টি তিমি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT