বিনোদন

তারেক আনন্দের কথায় ‘বৃষ্টি যদি না থামে’

দুইজন মানুষ, একজন মহিলার ছবি, প্রকৃতি পটভূমিতে, বাংলার সাংস্কৃতিক পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকৃতি পটভূমিতে দুইজন মানুষ, একজন মহিলার ছবি, বাংলার সাংস্কৃতিক পরিবেশের সঙ্গে সম্পর্কিত. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রকাশ হলো আরেকটি আনন্দের গান। ‘আজ আর বৃষ্টি যদি না থামে/ অঝোর ধারায় অবিরত ঝরে/ বৃষ্টিফোটা গায়ে মেখে/ তোমায় জড়িয়ে নেবো/ উতলা মন শান্ত করবো…’।

তারেক আনন্দের চমৎকার কথার ‘বৃষ্টি যদি না থামে’ শিরোনামের গানটি প্রকাশ হয়েছে কন্ঠশিল্পী শারমিন কেয়ার কন্ঠে। সুর সংগীত করেছেন সজীব দাস।

শারমিন কেয়া বলেন, ভীষণ মিষ্টি একটা গান। ভালো লাগার মতো একটি বৃষ্টির গান শ্রোতাদের উপহার দিলাম। আশা করি ভালো লাগবে গানটি।

গীতিকার তারেক আনন্দ বলেন, ‘বৃষ্টির প্রতি আমি ভীষণ দুর্বল। বৃষ্টি নিয়ে আমার বেশকটি গান প্রকাশ হয়েছে। এই গানের কথার প্রতি আমার অন্যরকম ভালোবাসা প্রকাশ হয়েছে। শ্রোতারা গানটিকে মনে রাখবেন।’

সজীব দাস বলেন, ‘আমি চেষ্টা করেছি সুন্দর সুর, সংগীত করার। বাকিটা শ্রোতারাই বলবেন কেমন হয়েছে।’

গানটি সকল ডিজিটাল প্ল্যাটফর্মসহ প্রকাশ হয়েছে শারমিন কেয়ার নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে।

বিষয়:তারেক আনন্দ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…