বিনোদন

ঈদে তারার মেলায় থাকছেন যারা

চ্যানেল আই অনলাইন এর ঈদে তারার মেলা অনুষ্ঠানে অতিথিরা আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে তারার মেলা অনুষ্ঠানে তিনজন অতিথি আলোচনা করছেন, পটভূমিতে আলোকসজ্জা ও স্টেজ সেট।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ টেলিভিশনে এবার ঈদের জন্য নির্মিত হয়েছে তারকাবহুল ম্যাগাজিন অনুষ্ঠান ‘তারার মেলা’। যেখানে অংশ নিয়েছেন এদেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকারা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মামনুন ইমন ও কুসুম শিকদার।

নাচ-গান, অভিনয়, ফান, গেম শো ও আড্ডায় ভরপুর তারার মেলায় দর্শকরা দেখতে পাবেন নিপুণ, ওমর সানী, ডিপজল, শবনম বুবলী, তানজিন তিশা, ইমরান, কনা ও নিশিতা বড়ুয়ার বিভিন্ন পারফরম্যান্স।

ইভান শাহরিয়ারের কোরিওগ্রাফিতে তিনটি গানের কোলাজে নাচবেন শবনম বুবলী ও তানজিন তিশা। নিজেদের জনপ্রিয় গানগুলো গেয়ে শোনাবেন ইমরান, কনা ও নিশিতা বড়ুয়া।

‘আকাশ প্রদীপ জ্বলে’ গানটির সঙ্গে ভিন্ন আঙ্গিকে দেখা যাবে চিত্রনায়িকা নিপুণকে। এছাড়াও গেম শো’র পাশাপাশি বিশেষ পর্বে অংশ নেবেন ওমর সানী ও ডিপজল। থাকছে আরো আকর্ষণ।

নৃত্য পরিবেশনা করছে তরুণ শিল্পীরা, ব্যাকড্রপে তারকা আকৃতির আলো।. Channel i News - চ্যানেল আই নিউজ ‘তারার মেলা’ প্রযোজনা করেছেন নূর আনোয়ার রনজু। তিনি জানান, ‘সময়ের জনপ্রিয় কয়েকজন তারকাকে নিয়ে আমরা দর্শকদেরকে একটি ভিন্নধর্মী অনুষ্ঠান উপহার দেয়ার চেষ্টা করেছি। আশা করছি ঈদের এই অনুষ্ঠানটি উপভোগ্য হবে।’ তারার মেলা প্রচারিত হবে ঈদের ৩য় দিন রাত ১০ টার ইংরেজি সংবাদের পর।

বিষয়:অভিনয় আনন্দ আলো ইমরান ওমর সানী গান গেম শো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…