অভিনয়ের পাশাপাশি কর্পোরেট ব্যবসায় যুক্ত হয়েছেন সুপারস্টার শাকিব খান। এবার তার কোম্পানিতে যুক্ত হয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। এই অভিনেত্রী জানান, শাকিব খানের কোম্পানির পণ্য দূত (ব্র্যান্ড অ্যাম্বাসেডর) হতে পেরে তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন।
শাকিব খানের কোম্পানির নাম রিমার্ক-হারল্যান। এটি মূলত অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি অথেনটিক কালার কসমেটিকস, স্কিনকেয়ার, পার্সোনাল কেয়ার ও হোম কেয়ার পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান। গেল সোমবার (২৭ মে) ঢাকার গুলশানে এর কর্পোরেট অফিসে প্রতিষ্ঠানটির ডিরেক্টর শাকিব খান ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তানজিন তিশাকে অ্যাম্বাসেডর হিসেবে বরণ করে নেন।
অনুষ্ঠান শেষে তানজিন তিশা বলেন, “হারল্যান স্টোরের সাথে যুক্ত হতে পেরে আমি ভীষণ আনন্দিত ও গর্বিত। অথেনটিক মেকআপ প্রোডাক্ট আর স্কিনকেয়ার প্রোডাক্ট এর জন্য এই ব্র্যান্ডটি ভোক্তাদের পছন্দের তালিকায় শীর্ষস্থান থাকবে বলে আমার বিশ্বাস।’
এই অভিনেত্রী আরো বলেন,“শাকিব খান যে কোম্পানিতে আছে সেখানে আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেড করায় আমি নিজেকে লাকি মনে করছি। শুভেচ্ছা জানিয়েছেন এজন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাই। তাছাড়া শিগগির হারল্যান স্টোরের বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন ও আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে পাশে পাবেন ভক্তরা।”
রিমার্ক-হারল্যানের সাথে এর আগে অন্তর্ভুক্ত হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি, অপু বিশ্বাস, বিদ্যা সিনহা সাহা মিম, নুসরাত ফারিয়া, সাবিলা নূর, নাজিফা তুষি ও চিত্রনায়ক মামনুন হাসান ইমনের মত জনপ্রিয় ও দর্শকনন্দিত মিডিয়া ব্যক্তিত্ব।








