গাড়ি চাপায় ২ মোটরসাইকেলের আরোহী নিহত

চট্টগ্রাম জেলার মানচিত্র ও চ্যানেল আই লোগো, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা, যা বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র।. Channel i News – চ্যানেল আই নিউজ
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের কালিহাতীর আনালিয়াবাড়ি এলাকায় অজ্ঞাত একটি গাড়ি চাপায় মোটরসাইকেল চালক ও এক নারী নিহত হয়েছে।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাসড়কের ১১ নম্বর ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। পুলিশের ধারণা নিহতরা তারা স্বামী-স্ত্রী হতে পারেন।
স্থানীয়রা জানান, রাস্তায় যানজট দেখে এগিয়ে এসে ১১ নম্বার ব্রীজের উপর একটি মোটরসাইকেল ও ২ জনের মরদেহ পড়ে থাকতে দেখে বঙ্গবন্ধুসেতু পূর্ব থানায় অবহিত করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে তাদের স্বামী-স্ত্রী বলে ধারণা করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।






