ক্রিকেট

তামিমকে নিয়ে যা বললেন সাকিব

বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবাল অনুশীলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবাল অনুশীলনে অংশগ্রহণ করছেন, মাঠে প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

চোটের কারণে এশিয়া কাপে নেই তামিম ইকবাল। তবে বিশ্বকাপের আগেই ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী টাইগার ওপেনার। নানা ঘটনার পরিক্রমায় ‘অবসর’ ভেঙে তামিমের ফেরা স্বস্তি বাংলাদেশের জন্য।

অভিজ্ঞ ক্রিকেটারের উপস্থিতি দলে গুরুত্বপূর্ণ বলে মনে করেন সাকিব। এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে সংবাদ সম্মেলনে ‘অবসর ভেঙে তামিমের ফেরা কতটা স্বস্তির’, এই প্রশ্নে বাংলাদেশ অধিনায়ক তুলে ধরলেন অভিজ্ঞতার মূল্য।

‘যে কোনো অভিজ্ঞ ক্রিকেটারই দলের জন্য গুরুত্বপূর্ণ। দলে তারা কতটা অবদান রাখতে পারে, এটার ওপর অবশ্যই নির্ভর করে সবকিছু। তবে অবশ্যই অভিজ্ঞতার তো একটা দাম আছে এবং অভিজ্ঞ ক্রিকেটার দলে থাকলে কন্ডিশন সম্পর্কে কিংবা বড় বড় টুর্নামেন্ট সম্পর্কে যখন একজন ক্রিকেটারের অভিজ্ঞতা থাকে ও তা যখন ভাগাভাগি করে, জিনিসটা অনেক সহজ হয়ে যায়, বিশেষ করে যারা নতুন দলে আসে।’

আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহর অবশ্য জায়গা হয়নি এশিয়া কাপের মূল স্কোয়াড কিংবা স্ট্যান্ড বাই তালিকায়। বিশ্বকাপের মূল পরিকল্পনায় তিনি নেই বলেই তাই ধরে নেয়া যায়। কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক সাকিবের সংবাদ সম্মেলন ৩০ মিনিট দীর্ঘ হলেও মাহমুদউল্লাহকে নিয়ে প্রশ্ন করেননি কেউ।

বিষয়:এশিয়া কাপ-২০২৩ তামিম ইকবাল বাংলাদেশ বিসিবি মাহমুদউল্লাহ রিয়াদ সাকিব আল হাসান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…