ক্রিকেট

যে কারণে বিশ্বকাপ দলে নেই তামিম

বাংলাদেশ ক্রিকেটার তামিম ইকবাল ব্যাট হাতে মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেটার, তিনি মাঠে ব্যাট হাতে প্রস্তুত থাকছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশসেরা ওপেনার তামিম ইকবালকে ছাড়াই বিশ্বকাপ খেলতে যাচ্ছে সাকিব আল হাসানের দল। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এই সিদ্ধান্তের কারণ জানিয়েছেন। বলেছেন, ‘ফিটনেসের কারণেই বাঁহাতি ওপেনারকে রাখতে হয়েছে স্কোয়াডের বাইরে।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের ফেসবুক পেইজ ও ইউটিউবে দল ঘোষণা করে। পরে সংবাদ সম্মেলনে আসেন হাবিবুল বাশার সুমন, আব্দুর রাজ্জাক ও মিনহাজুল আবেদীনের নির্বাচক প্যানেল।

কমিটির প্রধান মিনহাজুল বলেন, ‘তামিম ইকবালের অনেক দিন ধরেই ইনজুরি শঙ্কা। আপনারাও জানেন, ও ইনজুরি নিয়ে ফাইট করছিল। নিউজিল্যান্ড সিরিজের আগে ফিটনেস ফিরে পেয়েছে।’

‘প্রথম ম্যাচ খেলার পর একটা কমপ্লেইন এসেছে। সব মিলিয়ে সবকিছু বিবেচনা করে, ওর ফিটনেসের কথা চিন্তা করে, ইনজুরির যে কনসার্ন আছে এটা নিয়ে চিন্তা করেই ওকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়নি।’

বিষয়:ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ তামিম ইকবাল নান্নু বাংলাদেশ বিসিবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…