চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঠ্যক্রম থেকে নারীদের লেখা বই নিষিদ্ধ করল তালেবান সরকার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৫ পূর্বাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচি থেকে নারীদের লেখা বই সরিয়ে দিয়েছে তালেবান সরকার। মানবাধিকার ও যৌন হয়রানি বিষয়ক পাঠদানের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আজ ১৯ সেপ্টেম্বর শুক্রবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, শরিয়াবিরোধী ও তালেবান নীতির পরিপন্থী বলে চিহ্নিত করা ওই তালিকার মোট বইয়ের সংখ্যা ৬৮০টি। এর মধ্যে নারীদের লেখা প্রায় ১৪০টি বই নিষিদ্ধ করা হয়েছে, যার মধ্যে রয়েছে ‘সেফটি ইন দ্য কেমিক্যাল ল্যাবরেটরি’ মতো শিরোনামের বইও।

এছাড়াও আরও ১৮টি বিষয় আর পড়ানো যাবে না বলে বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। তালেবানের এক কর্মকর্তা জানিয়েছেন, এসব বিষয় ‘শরিয়াহ ও কাঠামোর নীতির সঙ্গে সাংঘর্ষিক’। চার বছর আগে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে একের পর এক জারি করা বিধিনিষেধের নতুন সংযোজন এটি।

সম্প্রতি তালেবানের সর্বোচ্চ নেতার নির্দেশে দেশটির অন্তত ১০টি প্রদেশে ফাইবার-অপটিক ইন্টারনেট নিষিদ্ধ করা হয়েছে। কর্মকর্তারা বলেছেন, অনৈতিক কর্মকাণ্ড রোধের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিধিনিষেধ আফগান জীবনের নানা ক্ষেত্রে প্রভাব ফেললেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন নারীরা।

ষষ্ঠ শ্রেণির পর থেকে তাদের শিক্ষাগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে, আর ২০২৪ সালের শেষ দিকে ধাত্রীবিদ্যা কোর্স বন্ধ হয়ে যাওয়ায় পেশাগত প্রশিক্ষণের শেষ সুযোগটিও হারিয়েছে তারা। এবার সরাসরি নারীবিষয়ক পাঠ্যও নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ ১৮টি বিষয়ের মধ্যে ছয়টিই নারীদের নিয়ে–– যেমন জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট, দ্য রোল অব উইমেন ইন কমিউনিকেশন এবং উইমেন’স সোসিওলজি।

তালেবান সরকার বলছে, আফগান সংস্কৃতি ও শরিয়ার ব্যাখ্যা অনুযায়ী তারা নারী অধিকারকে সম্মান করে। বইগুলো পর্যালোচনার দায়িত্বে থাকা কমিটির এক সদস্য বিবিসি আফগানকে নিশ্চিত করেছেন যে, নারীদের লেখা সব বই নিষিদ্ধ করা হয়েছে। তিনি বলেন, নারীদের লেখা কোনো বই পড়ানো যাবে না।

Reneta

তবে তালেবান ক্ষমতায় ফেরার আগে বিচার মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী এবং নিষিদ্ধ তালিকায় থাকা লেখকদের একজন জাকিয়া আদেলি এমন সিদ্ধান্তে বিস্মিত হননি। তিনি বলেন, গত চার বছরে তালেবান যা করে আসছে, তাতে পাঠ্যসূচিতে পরিবর্তন আনা অস্বাভাবিক কিছু নয়। তালেবানের নারীবিদ্বেষী মানসিকতা ও নীতির কারণে যখন নারীদের পড়াশোনারই অধিকার নেই, তখন তাদের মতামত, চিন্তাভাবনা ও লেখালেখিও দমন করা স্বাভাবিক।

নারীদের বইয়ের পাশাপাশি ইরানি লেখক ও প্রকাশকদের বইও নিষিদ্ধ করা হয়েছে। তালেবান সরকারের উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের উপ-শিক্ষা পরিচালক জিয়াউর রহমান আরিউবি আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোকে পাঠানো এক চিঠিতে জানান, ধর্মীয় আলেম ও বিশেষজ্ঞদের” একটি কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানতালেবান সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মাগুরায় বিক্রি করা নবজাতক উদ্ধার, মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ

জুন ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ব বাজারে আরও কমছে স্বর্ণের দাম

জুন ১৯, ২০২৬

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

জুন ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের প্রস্তুতি পাকিস্তানের

জুন ১৯, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির পর হরমুজে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT