চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কমনওয়েলথ গেমস ভারোত্তোলনে পঞ্চম তাজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৫ অপরাহ্ণ ৩০, জুলাই ২০২২
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

বার্মিংহামের কমনওয়েলথ গেমসে দ্বিতীয় দিনটা ভালো কাটেনি বাংলাদেশের। পাঁচটি ইভেন্টে অংশ নিয়ে কোনোটোতেই পদক জিততে পারেনি খেলোয়াড়রা। তবে সব অপ্রাপ্তির মাঝে আশার আলো আশিকুর রহমান তাজ। ভারোত্তোলন বিভাগে ৫৫ কেজি ওজন শ্রেণিতে পঞ্চম হয়েছেন বাংলাদেশের এ খেলোয়াড়।

শনিবার ভারোত্তোলন ইভেন্টের স্ন্যাচে ৯৩ এবং ক্লিন অ্যান্ড জার্কে ১১৮ কেজি মিলিয়ে মোট ২১১ কেজি তোলেন আশিকুর। সব মিলিয়ে ২৪৯ কেজি তুলে গেমসের রেকর্ড গড়ে সোনা জিতেছেন মালয়েশিয়ার মোহামাদ অনিক বিন কাসদান।

কোনো পদক না জিতে পঞ্চম হওয়াতেও প্রাপ্তি আছে তাজের। কারণ যেকোনো প্রতিযোগিতায় ভারোত্তোলনে ৫৫ কেজি ওজন শ্রেনিতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ অর্জন। ২০০৬ সালে মেলবোর্নের ৫৬ কেজি ওজন শ্রেণিতে বাংলাদেশের একরামুল হক স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ২১৮ কেজি তুলেছিলেন। সেবার তিনি ১৪ জন প্রতিযোগীর মধ্যে অষ্টম হয়েছিলেন।

Banglabid

সব ওজন শ্রেণির ক্ষেত্রেও এটি রেকর্ড। হামিদুল ইসলাম, মোল্লা সাবিরা সুলতানা ও মাবিয়া আক্তার সীমান্ত এর আগে সর্বোচ্চ ষষ্ঠ স্থান পেয়েছিলেন।

দ্বিতীয় দিনে আরও চারটি ইভেন্টে অংশ নিয়েছে বাংলাদেশ। এর মধ্যে টেনিসের দলগত ইভেন্টে কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ দল। একই ইভেন্টের সিঙ্গেল এবং ডাবলসের গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছেন বাংলাদেশের খেলোয়াড়রা।

সাঁতারে বরাবরের মতোই হতাশ করেছেন বাংলাদেশের সুইমাররা। ৫০ মিটার ফ্রিস্টাইলে ৬৮ জনের মধ্যে ৬১ তম হয়েছেন সোনিয়া খাতুন। ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ৩৬ জনের মধ্যে ৩০ তম সুকুমার রাজবংশী।

Reneta

মেয়েদের ৪৯ কেজি ভারোত্তলেনে ১১ জনের মধ্যে দশম হয়েছেন মারজিয়া আক্তার।

 

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কমনওয়েলথ গেমসটেবিল টেনিসতাজবাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT