তাইওয়ানসহ বৈশ্বিক ইস্যুতে বাংলাদেশের অবস্থান নিয়ে সন্তুষ্ট চীন। পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে এই সন্তোষের কথা জানানোর পাশাপাশি রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ঢাকা সফরে থাকা চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। চীনের বাজারে আরও এক শতাংশ পণ্যে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা আর শিক্ষার্থীদের কাল থেকেই ভিসা দেওয়া শুরু হবে বলেও জানান তিনি। বৈঠক শেষে ৪টি চুক্তি ও সমঝোতা সই হয়।






