চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ উইকেট তুলে ইংলিশ পরীক্ষায় পাশের আশা জাগিয়েছে টাইগাররা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৮ অপরাহ্ণ ০১, মার্চ ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাট হাতে বড় কিছু করতে পারেনি বাংলাদেশ। শান্তর অর্ধশতকের পর তাসকিন ও তাইজুলের শেষদিকের কিছু রান দুইশ পার করায় টাইগারদের। ২১০ রানের সেই সংগ্রহেও আশা বাঁচিয়ে রেখেছেন বোলাররা, ১০৩ রানে ৫ ইংলিশ ব্যাটারকে ফিরিয়েছেন।

বুধবার সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ গুটিয়ে যায় ২০৯ রানে। ১৮২/৮ থেকে তাসকিন ১৪ ও তাইজুল ১০ রান করলে ভদ্রস্থ চেহারা পায় টাইগারদের স্কোর।

জবাবে নামা সফরকারীদের শুরুটা হয়নি ভালো। প্রথম ওভারেই উইকেট তুলে নেন সাকিব আল হাসান। আরেক বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম সাফল্য পান নিজের দ্বিতীয় ওভারে। এখন পর্যন্ত ফিরিয়েছেন দুই ইংলিশ ব্যাটারকে। তাসকিন, মিরাজও পেয়েছেন একটি করে উইকেট।

Banglabid

মিরপুরে ইনিংসের শুরুর ওভারের শেষ বলে সাকিব ফেরান জেসন রয়কে (৪)। এগিয়ে এসে মারতে গিয়ে মিডঅনে তামিমকে ক্যাচ দেন ইংলিশ ওপেনার। নবম ওভারের প্রথম বলে তাইজুল বোল্ড করেন আরেক ওপেনার ফিল সল্টকে। ১৯ বলে ১২ রান করে যান তিনি।

১২.২ ওভারে জেমস ভিন্সকে ফেরান তাইজুল। স্টাম্পিং হন তিনি। ১৬.১ ওভারে ইংল্যান্ডের চতুর্থ উইকেট তুলে নেন তাসকিন। ১০ বলে ৯ রান করে শান্তর ক্যাচ হন বাটলার।

এরপর দলকে টেনে নেন ডেভিড মালান ও উইল জ্যাকস। ৩৮ রানের জুটি গড়েন। ২৫.৪ ওভারে জ্যাকসকে ফেরান মিরাজ। ৩১ বলে ২৬ রান করে আফিফের ক্যাচ হন তিনি।

Reneta

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০ ওভারে ৫ উইকেটে হারিয়ে ১১৩ রান সংগ্রহ করেছে সফরকারী দল। ডেভিড মালান অপরাজিত আছেন ৯০ বলে ৪৮ রানে, সঙ্গী মঈন আলী অপরাজিত ১৬ বলে ৫ রানে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাইজুলতামিমবাংলাদেশবাংলাদেশ-ইংল্যান্ড সিরিজমালানমিরাজলিড স্পোর্টসশান্তসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT