চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালোবাসা নিয়েই বিদায় নিতে চাই: তাহসান খান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৭ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০২৫
বিনোদন
A A
অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে কনসার্টে অংশ নিয়েছেন তাহসান

অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে কনসার্টে অংশ নিয়েছেন তাহসান

ক্যারিয়ারের রজতজয়ন্তীতে এসে হঠাৎ এক ঘোষণা দিয়ে সবাইকে অবাক করে দেন সংগীতশিল্পী তাহসান!গেল মাসেই প্রকাশ্যে আসে যে, তিনি আর গান করবেন না এবং ধীরে ধীরে মঞ্চ থেকে সরে যাবেন!

এই ঘোষণা ভেঙে দেয় অসংখ্য ভক্তের হৃদয়। তবে অনেকে তার ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানালেও, নেটিজেনদের বিরাট একটি অংশ চেয়েছিলেন তিনি যেন আরও কিছুদিন গান করেন, আরও কিছুদিন মঞ্চে থাকেন, শ্রোতাদের মোহিত করে রাখেন।

গত সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়া সফরে বেশ কয়েকটি কনসার্টে গান করেন তাহসান, যা তিনি নিজের শেষ বিদেশ সফর হিসেবে উল্লেখ করেন। জানান, ধীরে ধীরে সংগীত থেকে নিজেকে সরিয়ে নেবেন, যদিও ঢাকায় আরও কিছু প্রজেক্ট ও ইভেন্ট তার হাতে রয়েছে বলেও জানান।

কয়েক সপ্তাহ পর ঢাকায় ফিরে আবারও মঞ্চে উঠেন তাহসান। কখনও পিয়ানো হাতে, কখনও মাইক্রোফোনে গান গেয়ে দল নিয়ে মঞ্চ মাতান আগের মতোই।

রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীতে একটি প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কয়েকটি গান পরিবেশন করেন তিনি। এতে ভক্তদের মনে প্রশ্ন জাগে- এটাই কি তাহসানের শেষ মঞ্চ?

গান শেষে আয়োজিত আলোচনায় সঞ্চালক সরাসরি প্রশ্ন করেন, সংগীত ছাড়ার সিদ্ধান্ত কি চূড়ান্ত? জবাবে তাহসান নিজের ভাবনা খোলাসা করেন।

Reneta

তিনি বলেন, “আমি জানি না এটা বলার সঠিক জায়গা কি না, কারণ আমি যেটাই বলি, অনেকে তার একটা অংশ কেটে আলাদা করে খবর বানিয়ে ফেলে। তাই সাবধানে বলতে হয়। তবে একটা কথা বলতে চাই। অনেক বছর আগে আমার ভাই বলেছিল, সংগীতশিল্পীদের জীবনকাল খুব ছোট। তখন সে জিজ্ঞেস করেছিল, কেন আমি এমন ঝুঁকি নিচ্ছি, বিশেষ করে যখন আমি লিভার ব্রাদার্সের চাকরি ছেড়ে প্রথম অ্যালবামে কাজ শুরু করি।”

তিনি আরও বলেন, “ভাই বলেছিল, একজন শিল্পীর পেশাগত জীবন হয়তো সংক্ষিপ্ত, কিন্তু তার সৃষ্টি—তার ‘আর্ট’—চিরকাল বেঁচে থাকতে পারে। সেটাই আমাকে অনুপ্রেরণা দিয়েছে।”

নিজের দর্শন ব্যাখ্যা করে তাহসান বলেন, “আমি মনে করি, আমি যতদিন মানুষের ভালোবাসার চূড়ায় থাকব, ততদিনই কাজ করব। কারণ অন্য পেশায় যেমন অবসরের নিয়ম আছে, শিল্পীর ক্ষেত্রে তেমনটা নেই। কিন্তু একটা সময় আসে, যখন মানুষ ভুলে যায়। আমি চাই না ভুলে যাওয়ার ক্ষত নিয়ে বাঁচতে, বরং ভালোবাসা নিয়েই বিদায় নিতে চাই।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কনসার্টগানতাহসানতাহসান খানভালোবাসামঞ্চলিড বিনোদনসংগীত
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিনির গোলে মরক্কো পরীক্ষায় ড্র ব্রাজিলের, অক্ষত ৯২ বছরের ইতিহাস

জুন ১৪, ২০২৬

রোলেক্স হাতে আপ্লুত শাকিব বললেন— ‘এটা এখন অমূল্য’

জুন ১৪, ২০২৬

অপেক্ষা বাড়লেও সুইজারল্যান্ডকে রুখে প্রথম পয়েন্ট আদায় কাতারের

জুন ১৪, ২০২৬

হাইতিকে পরিবর্তন করতে হবে জার্সি, নেপথ্যে ফ্রান্স

জুন ১৪, ২০২৬

পুলিশি হেনস্তা থামবে কবে?

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT