চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেবিল টেনিসে চ্যাম্পিয়ন স্বর্ণা ও নয়ন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৩ অপরাহ্ণ ২৪, জুন ২০২৩
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

ওয়ালটন মিডিয়া কাপ টেবিল টেনিস প্রতিযোগিতা- ২০২৩ এর নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন নিউজ ২৪ এর নওরীন স্বর্ণা। পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন খান নয়ন। আর দ্বৈতে দ্বিমুকুট অর্জন করেন জ্যোতির্ময় মণ্ডল ও খান নয়ন।

শনিবার টুর্নামেন্টের ফাইনালের লড়াইয়ে মাতে প্রতিযোগীরা। শিরোপার লড়াইয়ে নিউজ ২৪ এর ফাহমিদা হিমুকে হারান স্বর্ণা। পুরুষ এককে বিএসজেএ’র ওমর ফারুককে হারান খান নয়ন। দ্বৈতে জনকণ্ঠের রুমেল খান ও কালবেলার মাহমুদুন্নবী চঞ্চলকে হারান জ্যোতির্ময় মণ্ডল ও খান নয়ন।

নারী এককে তৃতীয় হয়েছেন ভয়েজ অব এশিয়ার মাকসুদা লিসা, চতুর্থ হয়েছেন জনকণ্ঠের স্বপ্না চক্রবর্তী। পুরুষ এককে তৃতীয় হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টিভির শাফাত, চতুর্থ হয়েছেন যুগান্তরের জ্যোতির্ময় মণ্ডল। পুরুষ দ্বৈতে তৃতীয় হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টিভির শাফাত ও চ্যানেল আই’র আবু তাহের। চতুর্থ হয়েছেন ঢাকা ট্রিবিউনের মুন ও বিএসজেএ’র ওমর ফারুক।

প্রতিটি ক্যাটাগরিতে চ্যাম্পিয়নদের ১৫ হাজার টাকা, রানার-আপদের ৮ হাজার, তৃতীয় স্থানধারীদের ৪ হাজার এবং চতুর্থ স্থানধারীদের ৩ হাজার টাকা করে প্রাইজমানি ও ট্রফি দেয়া হয়।

দুপুরে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় কুইন অব হার্টসের ব্যবস্থাপনা পরিচালক বোরহান আজাদ ও টুর্নামেন্ট কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

Reneta

প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় চ্যানেল আই, ইন্ডিপেন্ডেন্ট টিভি, নিউজ ২৪, দীপ্ত টিভি, জনকণ্ঠ, সমকাল, কালবেলা ও সংগ্রামসহ বিভিন্ন গণমাধ্যমের শতাধিক কর্মীরা অংশ নেন। আয়োজনের সহযোগিতায় ছিল বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ালটনটেবিল টেনিসমিডিয়া কাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই

জুন ২৫, ২০২৬

বাংলাদেশিদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

জুন ২৫, ২০২৬

মনিবিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ ‘আই স্ট্রাইকার’

জুন ২৫, ২০২৬

সংস্কৃতি চর্চায় শিল্পীদের নিয়ে বিতর্ক মেনে না নেয়ার আহ্বান শিক্ষা প্রতিমন্ত্রীর

জুন ২৫, ২০২৬

কৃষিকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন নওগাঁর তরুণ উদ্যোক্তা

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT