ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে মিডিয়াকাপ ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে চ্যানেল আই। দলের জয়রথের সঙ্গে নিজের দারুণ ব্যাটিং পারফরম্যান্স অব্যাহত রেখেছেন রাহুল রায়।
রাহুলের ম্যাচ জেতানো ৬৬ রানের ইনিংসে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে জাগো নিউজকে ৪ রানে হারায় চ্যানেল আই।
প্রথমে ব্যাট করতে নেমে ১০১ রান করে বিজয়ীরা। জবাবে শেষ পর্যন্ত লড়াই করলেও ৯৭ রানের বেশি যেতে পারেনি জাগো নিউজ। দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সে টানা চার ম্যাচে জয়ের চারটিতেই ম্যান অব দ্য ম্যাচ হয়ে অনন্য রেকর্ডের পথে চ্যানেল আইয়ের রাহুল রায়।
সেমিফাইনাল ম্যাচ হবে মঙ্গলবার।








