চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্কটিশদের হারিয়ে বাংলাদেশের গ্রুপে জিম্বাবুয়ে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৫ অপরাহ্ন ২১, অক্টোবর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

সমীকরণ ছিল, হোবার্টে জিম্বাবুয়ে-স্কটল্যান্ডের যারা জিতবে তারাই যাবে মূলপর্বে। স্কটিশদের ৫ উইকেটে হারিয়ে সেই সমীকরণ মিলিয়েছেন ক্রেগ আরভিন-সিকান্দার রাজারা। বি-গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নিশ্চিত করেছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস ও সাউথ আফ্রিকার সঙ্গে সুপার টুয়েলভে খেলা।

টিকে থাকার ম্যাচে বেলেরিভ ওভালে ৬ উইকেট হারিয়ে ১৩২ রান তোলে স্কটল্যান্ড। জবাবে রাজা-আরভিনের দুর্দান্ত ব্যাটিংয়ে ৯ বল হাতে রেখে লক্ষ্য পেরিয়ে যায় জিম্বাবুয়ে। ‘বি’ গ্রুপের অন্য খেলায় ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করেছে আয়ারল্যান্ড।

২৪ অক্টোবর সাউথ আফ্রিকার বিপক্ষে খেলবেন আরভিনরা। হোবার্টের ম্যাচটির পর ২৭ তারিখ লড়বেন পাকিস্তানের বিপক্ষে। ৩০ তারিখ ব্রিসবেনে সাকিব আল হাসানের দলের মুখোমুখি হবে জিম্বাবুয়ে।

শুক্রবার স্কটিশদের ছোড়া ১৩৪ রানের লক্ষ্যে ধুঁকছিল জিম্বাবুয়ে। ইনিংসের তৃতীয় বলেই ৪ রান করে ফেরেন ওপেনার রেগিস চাকাভা। ওয়েসলি মাধভেরেকে রানের খাতাই খুলতে দেননি জশ ডেভয়। চতুর্থ ব্যাটার শেন উইলিয়ামসের অবদান মাত্র ৭ রান।

দলীয় ৫০ রানের আগে তিন টপঅর্ডার ব্যাটার হারিয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে। অধিনায়ক আরভিনকে নিয়ে সেই চাপ সামলে জয়ের পথ সহজ করে দেন রাজা। ডেভয়ের দ্বিতীয় শিকার হওয়ার আগে খেলেন ২৩ বলে ৪০ রানের ক্যামিও। বল হাতে ১ উইকেট নেয়া রাজা ইনিংস সাজান তিন চার ও দুই ছক্কায়।

পনেরতম ওভারে রাজা ফেরার পর আরভিনও ফেরেন ফিফটি পেরিয়ে। অধিনায়কের ব্যাট থেকে আসে ৫৪ বলে ৫৮ রানের ইনিংস। শেষদিকে মিল্টন সুম্বার ১১ বলে ১১ ও রায়ান বুর্লের ৫ বলে ৭ রানে সহজ জয় তুলে নেয় জিম্বাবুয়ে।

Reneta

এর আগে টস জিতে নামা স্কটিশরা উইকেট বাঁচিয়ে খেলতে গিয়ে রান তোলায় মনোযোগ হারিয়ে ফেলে। টেন্ডাই চাতারা ৪ ওভারে ১৪ রান খরচায় ফেরান ওপেনার মিচেল জনস ও ক্যালুম ম্যাকলয়েডকে। রিচার্ড এনগ্রাভা নেন দুটি উইকেট। একটি করে উইকেট শিকার রাজা ও ব্লেসিং মুজারাবানির।

স্কটিশদের ইনিংসের সর্বোচ্চ রান আসে জর্জ মুনসের ব্যাটে, ৭ চারে ওপেনার খেলেন ৫১ বলে ৫৪ রানের ইনিংস। বাকি ব্যাটাররা ছিলেন আসা যাওয়ার ব্যস্ত। শেষদিকে ২৬ বলে ক্যালুম ম্যাকলয়েডের ২৫ রানে ১৩২-এর পুঁজি পায় স্কটল্যান্ড।

রাজার মতো খেলে ম্যাচসেরা হয়েছেন সিকান্দার রাজা-ই। ব্যাট হাতে ৪০ রানের ক্যামিও খেলার আগে বল হাতে ৪ ওভারে ২০ রান খরচায় এক উইকেট তুলেছেন, নিয়েছেন একটি ক্যাচও।

Jui  Banner Campaign
ট্যাগ: টি-টুয়েন্টি বাংলাদেশটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২লিড টি-টুয়েন্টি বিশ্বকাপহোবার্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

সিরিয়া থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

দুপুরে সংবাদ সম্মেলন করবে এনসিপি

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ভিনিসিয়াসের অভিযোগে ১০ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টাইন প্রেস্টিয়ান্নি

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

বিধ্বংসী নিউক্যাসল, অ্যাটলেটিকোর নাটকীয় ড্র, ইন্টারের হার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT