চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যস্ত সূচির ‘নতুন অধ্যায়’ শুরু হল মেয়েদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৮ অপরাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

সংযুক্ত আরব আমিরাতে টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব খেলে বাংলাদেশ নারী ক্রিকেট দল সরাসরি চলে আসবে সিলেটে। অক্টোবরের প্রথম সপ্তাহে সাত দলের এশিয়া কাপ টি-টুয়েন্টি হবে চায়ের শহরে। এভাবেই বিরতিহীন ছুটে চলার নতুন যুগে প্রবেশ করতে চলেছে মেয়েদের ক্রিকেট।

বিশ্বকাপ বাছাইয়ে খেলতে বৃহস্পতিবার বিকেল ৫টায় আবুধাবির পথে রওনা হয়েছে নিগার সুলতানার দল। এরমধ্য দিয়ে শুরু হল মেয়েদের নতুন এক অধ্যায়ের পথে যাত্রা। যে পথটার সঙ্গে একদমই অপরিচিত সালমা- রুমানারা। ব্যস্ত সূচির সঙ্গে মানিয়ে নেয়ার চ্যালেঞ্জ যেমন থাকছে, পাশাপাশি মেয়েরা পাবে নিজেদের মেলে ধরার ও উন্নতির অবারিত সুযোগ।

বাছাইপর্ব শেষ করে এ মাসের শেষ সপ্তাহে নারী দল মরুর বুক থেকে সরাসরি সিলেট এসে নামবে। সেখানেই এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ।

মার্চে ওয়ানডে বিশ্বকাপ খেলে নিউজিল্যান্ড থেকে ফেরা নারী ক্রিকেট দল গত ৫ মাসে খেলতে পারেনি আন্তর্জাতিক ম্যাচ। প্রায় প্রতি বছরই এমন দীর্ঘ বিরতি পড়ে খেলায়। যেটি উন্নতির পথে ছিল প্রধান অন্তরায়। এই ‘অচল’ অবস্থা থেকে মুক্তি পাচ্ছেন এশিয়ান চ্যাম্পিয়নরা। এখন থেকে সাকিব-আফিফদের মতো বিরতিহীন কোচের পথে ছুটবে টিম টাইগ্রেস।

নির্ধারিত সময়ে র‌্যাঙ্কিংয়ে সেরা দশের মধ্যে থেকে বছরখানেক আগেই আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপ কাঠামোয় ঢুকে পড়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তাই ২০২২ সালের মে থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত তিন বছরের মেয়েরা খেলবে ২৪ ওয়ানডে ও ২৬ টি-টুয়েন্টি। যার শুরুটা এবছরের নভেম্বর-ডিসেম্বরে, নিউজিল্যান্ড সফর দিয়ে। ধারাবাহিকভাবে হোম-অ্যাওয়ে সিরিজ ছাড়াও আইসিসি ও এসিসির ইভেন্ট থাকছেই।

২০১১ সালের ২৬ নভেম্বর ওয়ানডেতে অভিষেক বাংলাদেশের। ১১ বছরে ৫০ ওভারের ম‍্যাচ খেলতে পেরেছে মাত্র ৪৯টি। ২০১২ সালে অভিষেকের পর এপর্যন্ত টি-টুয়েন্টি খেলেছে ৭৯টি। যার মধ্যে এক তৃতীয়াংশ আইসিসি ইভেন্টের বাছাইপর্বের ম্যাচ। মেয়েদের জন্য তাই অভাবনীয় সুযোগই অপেক্ষা করছে সামনে।

Reneta

আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে সাউথ আফ্রিকার মাটিতে বসবে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। এবারও বাছাইপর্ব খেলতে হচ্ছে বাংলাদেশকে। তিনবার এই ধাপ পেরিয়ে মূলপর্বে অংশ নেয়া টিম টাইগ্রেস পড়েছে তুলনামূলক কঠিন গ্রুপে। যেখানে গ্রুপ ‘এ’তে বাংলাদেশের সঙ্গী আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

বাংলাদেশের জন্য বড় হুমকি আয়ারল্যান্ড হলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী নিগার সুলতানা জ্যোতি। দেশ ছাড়ার আগে মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে টাইগ্রেস অধিনায়ক জানিয়ে গেলেন সেকথা।

‘প্রথমত বলব যে আইসিসি টি-টুয়েন্টি কোয়ালিফায়ার, প্রথম উদ্দেশ্যে থাকবে কোয়ালিফাই করা। আয়ারল্যান্ড ভালো দল আমাদের বিপক্ষে। কিন্তু তাদের যদি পরিসংখ্যান দেখেন আমাদের বিপক্ষে জয় খুব কম তাদের। সে জায়গা থেকে আমি বলব আমাদের দল ফেভারিট।’

‘আমি বলব টিম হিসেবে এই দলটা অনেকদিন ধরে ক্রিকেট খেলছি একসঙ্গে। সেক্ষেত্রে আমরা একে-অপরকে জানি। মনে করি আমাদের দলের যে সক্ষমতা আছে, আমরা যদি ধারাবাহিকতা রাখতে পারি, ব্যাটাররা যদি ভালো করতে পারে, টিম হিসেবে পারফর্ম করতে পারি, আমরা ফেভারিট হয়ে থাকব।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিআমিরাতজ্যোতিটি-টুয়েন্টি বিশ্বকাপবাংলাদেশ নারী দললিড স্পোর্টসসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT