ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলে ঢুকলেন মায়ার্স

বিসিবি ক্রিকেটার মায়ার্স বিশ্বকাপের জন্য নির্বাচিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিসিবি ক্রিকেটার মায়ার্স বিশ্বকাপের জন্য নির্বাচিত, ব্যাটিংরত অবস্থায় ক্যামেরায় ধরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পাঁজরের চোটে পড়ায় চলতি টি-টুয়েন্টি বিশ্বকাপে আর খেলতে পারবেন না ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ব্র্যান্ডন কিং। তার পরিবর্তে বাঁহাতি ওপেনার কাইল মায়ার্সকে স্কোয়াডে নেয়া হয়েছে।

আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটি এক বিবৃতিতে জানায়, ‘ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে ব্র্যান্ডন কিংয়ের বদলি হিসেবে বাঁহাতি ব্যাটার কাইল মায়ার্সকে দলে নেয়ার অনুমোদন দেয়া হয়েছে। কিং পাঁজরে চোট পাওয়ার পর তার বদলি হিসেবে ৩৭ টি-টুয়েন্টি খেলা মায়ার্সের নাম ঘোষিত হয়। শনিবার তিনি দলের সঙ্গে যোগ দেবেন।’

ইংল্যান্ডের বিপক্ষে গত বুধবার সুপার এইটের ম্যাচে ১২ বলে ২৩ রানের ইনিংস খেলেন কিং। ক্রিজে থাকা অবস্থায় পাঁজরের চোটে আক্রান্ত হলে মাঠ ছাড়তে বাধ্য হন। পরে ম্যাচটিতে তিনি আর খেলতে পারেননি।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলতে কিং বার্বাডোজে দলের সঙ্গে গিয়েছিলেন। তার এমআরআই স্ক্যানের রিপোর্টের ফল ভালো না আসায় তার বিশ্বকাপ অভিযানটাই শেষ হয়ে গেল।

কিংয়ের অনুপস্থিতি ক্যারিবীয় জন্য বড় এক ধাক্কা। ২০২৩ সাল থেকে টি-টুয়েন্টিতে দলের হয়ে সবচেয়ে তিনি সর্বাধিক রান সংগ্রাহক। চার ফিফটিসহ ২৩ ইনিংসে ৬৫১ রান করেছেন। তবে বিশ্বকাপে নিজেকে মেলে ধরতে পারেননি। ৫ ইনিংসে করেছেন ৮৬ রান, পাপুয়া নিউগিনির বিপক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেছেন।

বিষয়:ওয়েস্ট ইন্ডিজ২৪ কিং টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ মায়ার্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…