চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সবাই বলছিল আমি শেষ হয়ে গিয়েছি’

বলছেন তাসকিন আহমেদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৪ অপরাহ্ণ ১৭, মে ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার মাঠে বসে, প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জিম্বাবুয়ের বিপক্ষে বল হাতে চেনাছন্দে ছিলেন তাসকিন আহমেদ। প্রতিপক্ষের ৮ উইকেট ঝুলিতে ভরেন সিরিজে। সর্বাধিক উইকেট শিকারি বোলার হয়ে সিরিজসেরা পেসারের আকস্মিক চোটে পড়া বাড়িয়েছে দুশ্চিন্তা। দুদিন পিছিয়ে যায় টি-টুয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণাও। অনিশ্চয়তা কাটিয়ে তাসকিনকে সহ-অধিনায়ক করে দেয়া হয় বাংলাদেশের বিশ্বকাপ দল।

গ্রুপপর্বের বাধা পেরিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে খেলার লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে টিম টাইগার্স। তাসকিন দেশ ছাড়ার আগে বিসিবিকে দিয়ে গেছেন সাক্ষাৎকার। চোটজনিত সমস্যা থাকলেও দলে অন্তর্ভুক্ত করায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্মরণ করেছেন অতীতে বাদ পড়ায় তাকে নিয়ে করা ভবিষ্যদ্বাণী।

‘নিশ্চিতভাবেই (ফিরে আসা) এতো সহজ ছিল না। অনেক ঝুঁকি নিয়েছি। কারণ কোভিডের সময় ছিল। কঠোর অনুশীলন করেছি। ওই সময় অনেক মানুষ মারা গেছেন। আমি আসলে বাংলাদেশ দলে একটা ম্যাচ খেলার জন্য মরিয়া ছিলাম। কারণ সবাই বলছিল যে আমি শেষ হয়ে গিয়েছি। নিজের সাথে জেদ করে একটা ম্যাচ খেলতে চেয়েছিলাম। আমি আরেকটা বার হলেও লাল-সবুজ জার্সিটা পরবো। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ৩ বছর ধরে খেলছি। ইনশাআল্লাহ সামনে আরও খেলবো।’

Banglabid

‘ফিরে আসার জন্য অনেক কষ্ট করেছি। ওই সময় কোভিড ছিল, অনেক কঠোর পরিশ্রম করেছি। শারীরিক ও মানসিক, সবদিক দিয়েই ফিট হওয়ার চেষ্টা করেছি। আগের থেকে একটু উন্নতি হয়েছে, তবে এখনো উন্নতির অনেক জায়গা আছে।’

২০১৯ ওয়ানডে বিশ্বকাপে চোটের কারণে সুযোগ না পেয়ে মিরপুর থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সামনে আবেগ সামলাতে পারেননি তাসকিন। টাইগার স্পিডস্টারের চোখে ঝরছিল জল। এবারো ছিল শঙ্কা। যদিও বিসিবির নির্বাচক কমিটি যেকোনো মূল্যে তাকে দলে নিতে মরিয়া ছিল। শেষপর্যন্ত দলে থাকা নিয়ে স্বস্তির কথাই জানালেন ২৯ বর্ষী তারকা।

‘অনেক ভালো অনুভব করেছি। আলহামদুলিল্লাহ আমি দলেও আছি, সহ-অধিনায়কও হয়েছি। দল ঘোষণাটা যখন পিছিয়েছে, আমার মনে পড়েছে ২০১৯ বিশ্বকাপের আগে মন খারাপ করে মিরপুর স্টেডিয়াম থেকে চলে গিয়েছিলাম। আরেকটা বিশ্বকাপে আমার জন্য দল দুইদিন পরে দিয়েছে। এটা আসলে একজন খেলোয়াড়ের জন্য গর্বের মুহূর্ত। চেষ্টা করবো সম্মানটার মূল্য দেয়ার।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪তাসকিনবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সবার অন্তত ২ কাঠার জমি ও একটি ঘর থাকবে: প্রধানমন্ত্রী

পরবর্তী

নিয়ম মানলে শাহরুখও শিল্পী সমিতির সদস্য হতে পারবে: মিশা

পরবর্তী

নিয়ম মানলে শাহরুখও শিল্পী সমিতির সদস্য হতে পারবে: মিশা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কুড়িগ্রামের চরাঞ্চলে ভুট্টা চাষ বাড়ছে

সর্বশেষ

নতুন ৬ মন্ত্রী প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো কাজ কঠিন মনে হলে পড়ুন এই দোয়া

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জয়পুরহাটে স্প্রিং ভেঙে আটকা বরেন্দ্র এক্সপ্রেস, ট্রেন চলাচল বন্ধ

আগস্ট ২২, ২০২৬

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক, ট্রাম্পের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT