চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নামিবিয়াকে হারিয়ে টেবিলে শীর্ষে স্কটল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৩ পূর্বাহ্ণ ০৭, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ডের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বেশ সুবিধাজনক অবস্থায় ছিল স্কটল্যান্ড। শেষপর্যন্ত ম্যাচ পণ্ড হলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়। দ্বিতীয় ম্যাচে নামিবিয়াকে দাপটের সঙ্গে হারিয়ে প্রথম জয় তুলে নিয়েছে স্কটল্যান্ড। নামিবিয়ার বিপক্ষে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে প্রথম জয় তাদের। আগে তিনবার মুখোমুখি হয়েছিল তারা।

ব্রিজটাউনে শুক্রবার টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নামিবিয়া। প্রথম ম্যাচে সুপার ওভারে ওমানকে হারিয়ে দেয়া নামিবিয়া নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৫৫ রান তোলে। জবাবে ৯ বল হাতে রেখে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর ফেলে স্কটল্যান্ড। জয়ে তিন পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ স্কটিশবাহিনী।

মাঝারি লক্ষ্যে খেলতে নেমে চতুর্থ ওভারে ওপেনার জ্যাক জার্ভিসকে (৭) হারায় স্কটল্যান্ড। মাইকেল জোন্স ও ব্র্যান্ডন ম্যাকমুলেন মিলে ২২ বলে ২৬ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন। ২০ বলে ২৬ রান করে জোন্স আউট হন।

কিছুক্ষণের মধ্যে বিদায় নেন ম্যাকমুলেনও। তার ব্যাট থেকে আসে ১৭ বলে ১৯ রান। অধিনায়ক রিচি বেরিংটন ও মাইকেল লিস্কের জুটিতে জয়ের বন্দরে পৌঁছে যায় স্কটল্যান্ড। ৪২ বলে ৭৪ রানের জুটি করে লিস্ক যখন আউট হন, জয় থেকে কেবল ৯ রান দূরে স্কটল্যান্ড। বাকি কাজটুকু অনায়াসে শেষ করেন বেরিংটন।

১৭ বলে ৩৫ রান এবং ১৬ রানে ১ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন লিস্ক। অধিনায়ক বেরিংটন ৩৫ বলে খেলেন ৪৭ রানের অপরাজিত ইনিংস।

নামিবিয়ার বোলারদের মধ্যে জেরার্ড এরাসমাস ২৯ রানে নেন দুটি উইকেট। রুবেন ট্রাম্পেলম্যান, তানজেনি লুঙ্গামেনি একটি করে উইকেট নিয়েছেন।

Reneta

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক গেরহার্ড এরাসমাসের দায়িত্বশীল ব্যাটিংয়ে ভর করে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে নামিবিয়া। ৩১ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫২ রানের ইনিংস খেলেন তিনি। জেন গ্রিন ২৭ বলে ২৮ রান করে দলের স্কোর দেড়শো ছাড়িয়ে যেতে ভূমিকা রাখেন।

স্কটিশ বোলারদের মধ্যে ব্র্যাড হুইল ৩৩ রানে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন। দুটি উইকেট নেন ব্র্যাড কুরি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪নামিবিয়া২৪যুক্তরাষ্ট্রলিড স্পোর্টসস্কটল্যান্ড২৪
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে সরকারি সুবিধার অপব্যবহারে ভিসা বাতিলের হুঁশিয়ারি

জুন ২৭, ২০২৬

এনবিআরের রাজস্ব আদায় ৪ লাখ কোটি টাকা ছাড়াবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

জুন ২৭, ২০২৬

ফ্রান্সের পর জার্মানি-পোল্যান্ডে তীব্র তাপপ্রবাহ

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যেখানে মিলবে ভারতীয় পর্যটন ভিসা, জেনে নিন কেন্দ্র!

জুন ২৭, ২০২৬

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য চালু হচ্ছে নতুন বৈধ পথ

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT