চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উগান্ডাকে হারিয়ে সান্ত্বনার জয় পেল নিউজিল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৭ পূর্বাহ্ণ ১৫, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি বিশ্বকাপের চলতি আসর থেকে আগেই বিদায় নিয়েছে নিউজিল্যান্ড ও উগান্ডা। নিয়মরক্ষার ম্যাচে দল দুটি মাঠে নেমেছিল। প্রথমবারের মতো বিশ্বমঞ্চে খেলতে আসা দলটিকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সান্ত্বনার জয় পেয়েছে কিউইরা।

ত্রিনিদাদ এবং টোবাগোর ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে শনিবার টসে জিতে উগান্ডাকে আগে ব্যাটে পাঠান কেন উইলিয়ামসন। আফ্রিকার দেশটি ১৮.৪ ওভারে ৪০ রান তুলেই অলআউট হয়। জবাবে ৮৮ বল হাতে রেখে এক উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৯ রানে অলআউট হয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে সর্বনিম্ন রানে গুঁটিয়ে যাওয়ার রেকর্ড গড়েছিল উগান্ডা। চলতি আসরে এবার তারা দ্বিতীয় সর্বনিম্ন রানের রেকর্ডটি গড়ল। ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে ৪০ রানে অলআউট হয় ।

সহজ লক্ষ্যে নেমে কেবল ৫.২ ওভারেই জয়ের বন্দরে নোঙর ফেলে নিউজিল্যান্ড। ১৭ বলে ৯ রানে ওপেনার ফিন অ্যালেন আউট হলেও ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্রের ব্যাটিংয়ে কিউইরা জয়ের দেখা পায়। ১৫ বলে ২১ রান করে অপরাজিত থাকেন কনওয়ে।

এর আগে বল হাতে শুরুতেই উগান্ডার ব্যাটারদের চাপে রাখে টিম সাউদি-ট্রেন্ট বোল্টরা। পাওয়ার প্লেতে কেবল ৯ রান দিয়ে উগান্ডার তিন টপ অর্ডারকে তুলে নেন বোল্ট ও মিচেল স্যান্টনার।

তিন টপ অর্ডার রবিনসন ওবুয়া, সিমন সেসাজি ও আলপেশ রামজানি আউট হন কেবল শূন্য রানে। ব্যাট হাতে কেনেথ ওয়াইসওয়াই কেবল দুই অঙ্কের ঘরে পৌঁছান। বাকিদের কেউই আর স্পর্শ করতে পারেনি দুই অঙ্কের ঘর।

Reneta

নিউজিল্যান্ডের হয়ে ৪ ওভারে কেবল ৪ রান দেন সাউদি। তুলে নেন ৩ উইকেট। এছাড়া ট্রেন্ট বোল্ট, রাচিন রবীন্দ্র ও মিচেল স্যান্টনার শিকার করেন দুটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উইলিয়ামসনউগান্ডা২৪টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪নিউজিল্যান্ড২৪রাচীনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : মির্জা ফখরুল

জুন ২৭, ২০২৬

ঘানার আলোচিত তান্ত্রিক জানিয়ে দিলেন কে হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন

জুন ২৭, ২০২৬

শুরু হচ্ছে বাংলা ভাষার সবচেয়ে বড় রিয়্যালিটি শো

জুন ২৭, ২০২৬

ফেনীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দু’জন নিহত

জুন ২৭, ২০২৬

চার বছর পর সন্তানদের নিয়ে যুক্তরাজ্য সফরে যাচ্ছেন হ্যারি-মেগান

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT