চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ডের বোলিং তোপে ৪০ রানে অলআউট উগান্ডা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪১ পূর্বাহ্ণ ১৫, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৯ রানে অলআউট হয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে সর্বনিম্ন রানে গুঁটিয়ে যাওয়ার রেকর্ড গড়েছিল উগান্ডা। চলতি আসরে এবার দ্বিতীয় সর্বনিম্ন রানের রেকর্ডটি গড়ল আফ্রিকার দেশটি। নিউজিল্যান্ডের বিপক্ষে এবার তারা ৪০ রানে অলআউট হয়েছে । 

ত্রিনিদাদ এবং টোবাগোর ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে শনিবার টসে জিতে উগান্ডাকে আগে ব্যাটে পাঠান কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। ১৮.৪ ওভারে ৪০ রান তুলেই অলআউট হয় বিশ্বকাপে প্রথম খেলতে আসা দেশটি।

বল হাতে শুরুতেই উগান্ডার ব্যাটারদের চাপে রাখে টিম সাউদি-ট্রেন্ট বোল্টরা। পাওয়ার প্লেতে কেবল ৯ রান দিয়ে উগান্ডার তিন টপ অর্ডারকে তুলে নেন বোল্ট ও মিচেল স্যান্টনার।

তিন টপ অর্ডার রবিনসন ওবুয়া, সিমন সেসাজি ও আলপেশ রামজানি আউট হন কেবল শূন্য রানে। ব্যাট হাতে কেনেথ ওয়াইসওয়াই কেবল দুই অঙ্কের ঘরে পৌঁছান। বাকিদের কেউই আর স্পর্শ করতে পারেনি দুই অঙ্কের ঘর।

নিউজিল্যান্ডের হয়ে ৪ ওভারে কেবল ৪ রান দেন সাউদি। তুলে নেন ৩ উইকেট। এছাড়া ট্রেন্ট বোল্ট, রাচিন ও মিচেল স্যান্টনার শিকার করেন দুটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উইলিয়ামসনউগান্ডা২৪টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪নিউজিল্যান্ড২৪ব্রায়ান মাসাবারাচিন রবীন্দ্রলিড স্পোর্টসস্যান্টনার
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

জুলাই ১, ২০২৬

অনলাইনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ডিবি’র জালে চক্রের ৬ সদস্য

জুলাই ১, ২০২৬

ঠাকুরগাঁওয়ে চার স্কুলছাত্রী নিখোঁজ: উদ্বেগ-উৎকণ্ঠার পর সিলেট থেকে উদ্ধার

জুলাই ১, ২০২৬

সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে মিলবে সর্বোচ্চ ৫ লাখ পাউন্ডের অনুদান

জুলাই ১, ২০২৬

৬৮ বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় বাওয়ানী উচ্চ বিদ্যালয়ে নতুন কমিটি

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT