চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ড ডট বলের ম্যাচ দেখল বিশ্বকাপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫১ পূর্বাহ্ন ০৪, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামের পিচ এবং ধীর আউটফিল্ডের কারণে রান তোলা হয়ে উঠেছিল দুঃসাধ্য কাজ। এমন পিচে খেলা গড়ানো নিয়ে সমালোচনাও চলছে। সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কার লো স্কোরিং ম্যাচটি গড়েছে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড। টি-টুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এ ম্যাচেই হয়েছে সবচেয়ে বেশি ডট বল।

আগে ব্যাটিংয়ে নামা লঙ্কানরা ১৯.১ ওভারে মাত্র ৭৭ রানেই অলআউট হয়। জয়ের লক্ষ্যে পৌঁছানোর আগে ৪ উইকেট হারানো প্রোটিয়াদের ১৬.২ ওভার খেলতে হয়। ২১৪ বলের খেলায় ১২৭টি বলই ছিল ডট। ম্যাচের মোট ৫৯ শতাংশের বেশি বলে ব্যাটাররা কোনো রানই তুলতে পারেননি।

বিশ্বকাপে ডট বলের রেকর্ড একদিনেই দুইবার দেখেছে দর্শকরা। সোমবার ব্রিজটাউনে নামিবিয়া এবং ওমানের খেলায় হয়েছে সর্বমোট ১২৩টি ডট বল। ২০০৭ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে ভারত ও সাউথ আফ্রিকার ম্যাচেও ১২৩টি ডট বল হয়েছিল।

অস্ট্রেলিয়ার মাটিতে বসা ২০২২ সালের আসরে অ্যাডিলেডে নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ের খেলায় দেখা গিয়েছিল ১২১টি ডট বল। তার আগের বছর সংযুক্ত আরব আমিরাতে হওয়া টি-টুয়েন্টির বিশ্ব আসরে নামিবিয়া ও স্কটল্যান্ডের ম্যাচে বোলাররা মোট ১১৮টি ডট বল আদায় করে নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪নাসাউ কাউন্টি স্টেডিয়ামনিউ ইয়র্করেকর্ডলিড স্পোর্টসশ্রীলঙ্কা২৪সাউথ আফ্রিকা২৪
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ৫৫ দিন আগে কোচ বরখাস্ত করল সৌদি আরব

এপ্রিল ১৭, ২০২৬

জেলা পরিষদ প্রশাসককে শিক্ষক-শিক্ষার্থীদের ভিআইপি প্রটোকল, সমালোচনার ঝড়

এপ্রিল ১৭, ২০২৬

রাশেদ প্রধানকে নিজ জেলায় অবাঞ্ছিত ঘোষণা, অফিসে হামলা-ভাঙচুর

এপ্রিল ১৭, ২০২৬

দুদিনে দলবদল, ৪ মে গড়াবে ডিপিএল

এপ্রিল ১৭, ২০২৬

উত্তর আমেরিকায় দুই সপ্তাহেই ‘হাওয়া’র আয় ছাড়ালো ‘বনলতা এক্সপ্রেস’!

এপ্রিল ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT