চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ড গড়া জয়ে টিকে রইল ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৯ পূর্বাহ্ণ ১৪, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ওমানকে ৯ উইকেটে হারিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে প্রথম জয়ের মুখ দেখেছে ইংল্যান্ড। ১০১ বল হাতে রেখে পাওয়া জয়ে নতুন কীর্তিও গড়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বআসরে এটি সর্বাধিক বল হাতে রেখে জয়ের রেকর্ড। রানরেট অনেকখানি বাড়িয়ে নেয়ার ফলে টিকে রইল জস বাটলারের দলের সুপার এইটে যাওয়ার আশা।

শুক্রবার অ্যান্টিগায় বাংলাদেশ সময় ভোরে মাঠে গড়ানো বি-গ্রুপের খেলায় ওমান ১৩.২ ওভারে মাত্র ৪৭ রানে অলআউট হয়। জবাবে ইংল্যান্ড মাত্র ৩.১ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।

বাংলাদেশের মাটিতে হওয়া ২০১৪ বিশ্বকাপে নেদারল্যান্ডসকে সর্বনিম্নের রেকর্ড ৩৯ রানে অলআউট করে ৯ উইকেটের সহজ জয় পেয়েছিল শ্রীলঙ্কা। চট্টগ্রামে সেই খেলায় লঙ্কানরা ৯০ বল হাতে রেখে জিতেছিল। টি-টুয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি বল হাতে রেখে জেতার সেই রেকর্ড ভেঙেছে থ্রি লায়নরা।

ইংল্যান্ডের স্পিন এবং পেসারদের সামনে ওমানের ব্যাটাররা ছিলেন রীতিমতো অসহায়। পাওয়ার প্লে শেষে দলটির স্কোর ছিল ৪ উইকেটে ২৫ রান। তখনো বোঝা যায়নি মধ্যপ্রাচ্যের দেশটি এত অল্পতেই গুটিয়ে যাবে। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দলটির হয়ে শোয়েব খান সর্বাধিক ১১ রানের ইনিংস খেলেন। বাকিরা কেউই দুই অঙ্কের ঘরে স্পর্শ করতে পারেননি।

ইংলিশদের হয়ে আদিল রশিদ চার ওভারে ১১ রান খরচায় ৪ উইকেট নিয়েছিলেন। পেসার জফরা আর্চার এবং মার্ক উড ১২ রানের বিনিময়ে পান ৩ উইকেট।

মামুলি লক্ষ্য তাড়ায় ইনিংসের প্রথম দুই বলেই ছক্কা হাঁকান ফিল সল্ট। বিলাল খানের তৃতীয় বলে হন বোল্ড। পরের ওভারে কলিমুল্লাহর বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ৫ রান করা উইল জ্যাকস। এরপর বাইশ গজে মিনি ঝড় তোলা জস বাটলার ৮ বলে ৪টি চার ও এক ছক্কায় ২৪ ও জনি বেয়ারস্টো ২ বলে দুটি চারে ৮ রানে অপরাজিত থেকে দলকে জয় পাইয়ে দেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ড২৪ওমান২৪টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী স্পেন

জুন ১৮, ২০২৬

বাংলাদেশ ব্যাংক রিজার্ভ চুরি: আতিউর রহমানসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান অভিযুক্ত

জুন ১৮, ২০২৬

মহাখালীতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

জুন ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও কমেছে জ্বালানি তেলের দাম

জুন ১৮, ২০২৬

বিশ্বকাপে মেসির চেয়ে বেশি পেনাল্টি গোলের রেকর্ড এখন কেনের

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT